শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হাতুড়িপেটায় আহত বশেমুরবিপ্রবি শিক্ষার্থী

    বশেমুরবিপ্রবি প্রতিনিধি

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৯:০০ পূর্বাহ্ন

    হাতুড়িপেটায় আহত বশেমুরবিপ্রবি শিক্ষার্থী
    আহত বশেমুরবিপ্রবি শিক্ষার্থী

    গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) এক শিক্ষার্থীকে হাতুড়িপেটা করা হয়েছে। রোববার বিকেলে বিশ্ববিদ্যালয়সংলগ্ন সোবহান সড়কে এ হামলার ঘটনা ঘটে। আহত শরীফ রাজু বাংলা বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তাঁকে গোপালগঞ্জ ২৫০ শয্যার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

    প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীরা জানান, তুচ্ছ কারণে প্রথমে মেস মালিকের বড় ছেলে মোরশেদ চৌধুরী রাজুকে কিল-ঘুষি মারতে শুরু করেন। পরে মোরশেদের ছোট ভাই বাংলা বিভাগ দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী তুফান চৌধুরী হাতুড়ি হাতে ছুটে এসে রাজুকে এলোপাতাড়ি মারতে শুরু করেন।

    এ ব্যাপারে প্রক্টর ড. মো. রাজিউর রহমান বলেন, ‘এ ঘটনায় তিনজন প্রত্যক্ষদর্শী এবং এক ছাত্রীর বক্তব্য নেওয়া হয়েছে। আহত শিক্ষার্থীর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলে তার অভিযোগের পর এ ঘটনায় প্রশাসনিক ও আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২০ ডিসেম্বর, ২০২১ ০৯:০০ পূর্বাহ্ন