শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • এ বছর ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৭ জানুয়ারী, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ন

    এ বছর ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা: প্রবাসীকল্যাণ মন্ত্রী

    প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ বলেছেন, চলতি বছরেই নতুন করে আরও প্রায় ১৫ লাখ লোক বিদেশ পাঠানোর পরিকল্পনা নিয়েছে সরকার। মালয়েশিয়াতে নিয়মিত লোক যাচ্ছে। রোমানিয়াতেও যাওয়া শুরু হয়েছে। এছাড়া গ্রিসের সাথে নতুন করে চুক্তি করেছে সরকার। আগামী দু’এক বছরের মধ্যে চীনসহ আরও কয়েকটি দেশে শ্রমিক সংকট দেখা দিবে। এই সুযোগ কাজে লাগাতে সরকার প্রস্তুত রয়েছে।

    শুক্রবার দুপুরে সিলেটে শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ডিপ্লোমা প্রকৌশলী সমিতি সিলেট, চট্টগ্রাম ও কুমিল্লা বিভাগীয় সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

    প্রবাসীকল্যাণ মন্ত্রী আরও বলেন, নির্দিষ্ট কাজে চুক্তিবদ্ধ হয়ে অনেকে বিদেশে গেলেও সেখানে পৌঁছে কাজ ছেড়ে দেয়। এক দেশ থেকে আরেক দেশে চলে যায়। এতে দেশের বদনাম হয়। বিদেশে যাওয়ার আগে সেদেশের ভাষা শিক্ষা ও সংশ্লিষ্ট কাজে দক্ষ হয়ে যাওয়া উচিত। এতে বেশি টাকা বেতনও পাওয়া যায়। তা না হলে সাধারণ শ্রমিক হিসেবেই কাজ করতে হয়।

    প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রসঙ্গে মন্ত্রী বলেন, ২০১৮-১৯ অর্থবছরে ১৬ বিলিয়ন ডলার, ২০১৯-২০ অর্থবছরে ১৮ বিলিয়ন ডলার, ২০২০-২১ অর্থবছরে ২৪ বিলিয়ন ডলার ও ২০২১-২২ অর্থবছরে ২২ বিলিয়ন ডলার রেমিটেন্স দেশে এসেছে। চলতি বছরের জুনের মধ্যে অর্থাৎ ২০২২-২৩ অর্থবছরেও রেমিটেন্সের পরিমাণ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে মন্ত্রী আশাবাদ ব্যক্ত করেন।

    ২০২০-২১ অর্থবছর থেকে ২০২১-২২ অর্থবছরে রেমিটেন্স কমে যাওয়া প্রসঙ্গে ইমরান আহমদ বলেন, ওই সময় করোনার কারণে অনেকে সবকিছু গুটিয়ে দেশে ফিরে এসেছিলেন। যে কারণে রেমিটেন্সেরও পরিমাণ বেড়েছিল। এখন আবারো প্রবাসীরা বিভিন্ন দেশে তাদের পুরনো কর্মস্থলে ফিরে যাচ্ছেন। তারা গিয়ে রেমিটেন্স পাঠানো শুরু করলে সবকিছু ঠিক হয়ে যাবে। আগামী জুন মাসের মধ্যে রেমিটেন্স আগের বছরের সমপরিমাণ অর্থাৎ ২২ বিলিয়ন ডলারে পৌঁছাবে বলে মন্ত্রী আশাবাদী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৭ জানুয়ারী, ২০২৩ ১১:৫১ পূর্বাহ্ন