শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সৌদির সঙ্গে হজ চুক্তি সম্পন্ন, পূর্ণ কোটা বহাল

    নিজস্ব প্রতিবেদক

    ১০ জানুয়ারী, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ন

    সৌদির সঙ্গে হজ চুক্তি সম্পন্ন, পূর্ণ কোটা বহাল

    দীর্ঘ তিন বছর পর স্বাভাবিক হচ্ছে পবিত্র হজ পালন। এবার পূর্ণ কোটায় বাংলাদেশ থেকে হজ পালনের সুযোগ পাবেন ১ লাখ ২৭ হাজার ১৯৮ জন। সোমবার জেদ্দায় সৌদি আরব ও বাংলাদেশের মন্ত্রীপর্যায়ের বৈঠকে এ সংক্রান্ত চুক্তি সই হয়েছে।

    বৈঠকে হাজিদের সুযোগ-সুবিধা বাড়ানোর আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। তবে এবার বৈশ্বিক নানা কারণে খরচ বাড়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।  

    করোনা মহামারির কারণে বিদেশিদের জন্য হজ বন্ধ ছিল দুই বছর। ২০২২ সালে অনুমতি মিললেও সংখ্যা কমিয়ে প্রায় ৬০ হাজার মুসল্লিকে বাংলাদেশ থেকে হজের অনুমতি দেয় সৌদি সরকার। তবে এবার থাকছে না কোনো প্রতিবন্ধকতা। পূর্ণ কোটায় বাংলাদেশ থেকে পবিত্র হজ পালনের সুযোগ পাবেন নিবন্ধনকারীরা।


    সোমবার (৯ জানুয়ারি) সৌদি আরবের স্থানীয় সময় সকাল ১০টায় জেদ্দায় বাংলাদেশের সঙ্গে ২০২৩ সালের হজ চুক্তি সম্পন্ন করে ধর্ম মন্ত্রণালয়। সফররত ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান, হাব সভাপতি এম শাহাদাত হোসেন তসলিমসহ তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক করেন দেশটির ওমরাহ ও হজমন্ত্রী ড. তৌফিক বিন ফাওজান আল রাবিহার সঙ্গে। ২০২৩ সালে পূর্ণ কোটায় বাংলাদেশ থেকে ১ লাখ ২৭ হাজার ১৯৮ জনকে হজের অনুমতি দিয়েছেন সৌদি কর্তৃপক্ষ।

    সূত্র জানায়, বৈঠক বাংলাদেশি হাজিদের কোটা বৃদ্ধি, আধুনিক আবাসন, পরিবহন ও অন্যান্য সুবিধা বাড়াতে সৌদি সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী। বৈঠকে হজের খরচ নিয়ে আলোচনা না হলেও এ বছর হজ পালনে খরচ বাড়তে পারে।

    তবে বয়সের সীমাবদ্ধতা কাটিয়ে পবিত্র হজ পালন স্বাভাবিক নিয়মে ফেরায় খুশি প্রবাসী বাংলাদেশিরা।

    পবিত্র কাবার উদ্দেশে এবছর প্রথম হজ ফ্লাইট শুরু হতে পারে ২০ মে। আর চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে ২৭ জুন।

     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ঢাকায় আন্তর্জাতিক ‘ইমামে আযম’ কনফারেন্স অনুষ্ঠিত

    ১০ জানুয়ারী, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ন

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১০ জানুয়ারী, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১০ জানুয়ারী, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ১০ জানুয়ারী, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১০ জানুয়ারী, ২০২৩ ১১:২২ পূর্বাহ্ন