শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • নয়াপল্টনে বিএনপির গণঅবস্থানে নেতাকর্মীদের জমায়েত

    নিজস্ব প্রতিবেদক

    ১১ জানুয়ারী, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন

    নয়াপল্টনে বিএনপির গণঅবস্থানে নেতাকর্মীদের জমায়েত

    ১০ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে আজ বুধবার রাজধানীর নয়াপল্টনে গণঅবস্থান করবে বিএনপি। একইসঙ্গে অন্য বিভাগীয় শহরেও একই কর্মসূচি পালন করবে দলটি। বিএনপির পাশাপাশি সমমনা ৩৬টি দল আলাদাভাবে গণঅবস্থান করবে বলে জানা গেছে।

    সূত্রমতে, সকাল ১০ টা থেকে দুপুর ২ টা পর্যন্ত গণ অবস্থান হওয়ার কথা। এরইমধ্যে কর্মসূচি পালনে পুলিশের অনুমতিও পেয়েছে বিএনপি। এতে প্রধান অতিথি হিসেবে থাকবেন সদ্য কারামুক্ত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সভাপতিত্ব করবেন স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। এছাড়া অন্য বিভাগে দলের স্থায়ী কমিটি ও সিনিয়র নেতারা উপস্থিত থাকবেন।

    এদিকে বুধবার গণঅবস্থানে অংশ নিতে সকাল থেকেই নয়াপল্টনে জড়ো হওয়া শুরু করেন নেতাকর্মীরা। দলীয় কার্যালয়ের সামনে অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। নাইটিঙ্গেল মোড় থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত রাস্তায় জমায়েত হয়েছেন বিএনপি নেতাকর্মীরা।

    এ কর্মসূচিকে ঘিরে আশপাশের এলাকায় সতর্ক অবস্থানে আছে আইনশৃঙ্খলা বাহিনী।

    এর আগে বিএনপির ভাইস চেয়ারম্যান ও গণঅবস্থান কর্মসূচির সমন্বয়ক ডা. এজেডএম জাহিদ হোসেন বলেন, আমরা শান্তিপূর্ণ কর্মসূচি করব। উপস্থিতি হবে অনেক।

    সরকারের পদত্যাগ, তত্ত্বাবধায়ক সরকারসহ নানা দাবিতে যুগপৎ আন্দোলনের দ্বিতীয় কর্মসূচি হিসেবে আজ এই গণাঅবস্থান পালন করবে বিএনপি ও তাদের মিত্র দলগুলো।


    তবে জামায়াতে ইসলামী গণঅবস্থান না করে দেশের সব মহানগরে আলোচনা সভা করবে। দলটির ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম এক বিবৃতিতে জানান, ওয়ান-ইলেভেনের এ দিনটিকে তারা ‘গণতন্ত্র হত্যা দিবস’হিসাবে পালন করবে। দেশের সব মহানগরী শাখায় আলোচনা সভা হবে।

    যুগপৎ আন্দোলনের প্রথম কর্মসূচি ছিল গণমিছিল। বিএনপিসহ গণমিছিল কর্মসূচি পালন করে সাত দলীয় গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, ১২ দলীয় জাতীয়তাবাদী সমমনা জোট, কর্নেল (অব.) ড. অলি আহমদের লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), জামায়াতে ইসলামী।

    এসব দল ও জোটের পাশাপাশি এবার গণঅবস্থান কর্মসূচিতে মাঠে থাকার ঘোষণা দিয়েছে চারদলীয় জোট বাম গণতান্ত্রিক ঐক্য, মোস্তফাে মহসীন মন্টুর নেতৃত্বাধীন গণফোরাম এবং ইয়ুথ ফোরাম, জিয়া নাগরিক সংসদ, বাংলাদেশ জাস্টিস পার্টি, জাতীয়তাবাদী চালকদলসহ ১৫টি সংগঠন।

    বিএনপি ছাড়া একই সময়ে জাতীয় প্রেস ক্লাবের সামনে গণঅবস্থান করার কথা রয়েছে সাতদলীয় গণতন্ত্র মঞ্চ, পূর্ব পান্থপথের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি), বিজয়নগর পানির ট্যাংকির সামনে ১২ দলীয় জোট, পুরানা পল্টন মোড়ে ১২ দলের জাতীয়তাবাদী সমমনা জোট, জাতীয় প্রেস ক্লাবের সামনে (পূর্ব প্রান্তে) চারদলীয় বাম গণতান্ত্রিক ঐক্য এবং আরামবাগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সড়কে মোস্তফা মহসীন মন্টু নেতৃত্বাধীন গণফোরাম।

     




    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ১১ জানুয়ারী, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ১১ জানুয়ারী, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ১১ জানুয়ারী, ২০২৩ ১০:২৩ পূর্বাহ্ন