শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সমমনা গণতান্ত্রিক জোটের গণ-অবস্থান কর্মসূচি পালন

    নিজস্ব প্রতিবেদক

    ১২ জানুয়ারী, ২০২৩ ০৮:৪৩ পূর্বাহ্ন

    সমমনা গণতান্ত্রিক জোটের গণ-অবস্থান কর্মসূচি পালন

    যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে বিএনপি ঘোষিত গণ-অবস্থান কর্মসূচি পালন করেছে ১৫ সংগঠনের  ‘সমমনা গণতান্ত্রিক জোট’। বুধবার সকাল ১১টায় কাকরাইল মোড়ে গণ-অবস্থান কর্মসূচি পালন করেন জোটের নেতাকর্মীরা। এর আগে পূর্বঘোষিত স্থান আকরাম টাওয়ারের সামনে এ অবস্থান করার চেষ্টা করলেও তাতে পুলিশ বাধা দেয়ায় তারা কাকরাইল মোড়ে অবস্থান নেন বলে জানান জোটটির সমন্বয়ক ও বাংলাদেশ ইয়ূথ ফোরামের সভাপতি মোহাম্মদ সাইদুর রহমান।

    জোটের সমন্বয়ক মোহাম্মদ সাইদুর রহমানের সভাপতিত্বে অবস্থান কর্মসূচিতে জিয়া নাগরিক সংসদের সভাপতি অ্যাডভোকেট মাইনুদ্দিন মজুমদার, ডেমোক্রেটিক মুভমেন্টের সভাপতি আজিজুল হাই সোহাগ, শহীদ জিয়া আইনজীবী পরিষদ সভাপতি অ্যাডভোকেট আবু ইউসুফ, বাংলাদেশ জাতীয়তাবাদী নাগরিক দল সভাপতি পীরজাদা ওমর ফারুক, বাংলাদেশ জাস্টিস পার্টি সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম, সংবিধান সংরক্ষণ পরিষদ সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান, গণতন্ত্র রক্ষা মঞ্চের সভাপতি মো. মনোয়ার হোসেন বেগ, জাতীয়তাবাদী চালক দল সভাপতি মো. সাজাহান, জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা-৭১ সভাপতি আনসার রহমান সিকদার, ঘুরে দাড়াও বাংলাদেশ সভাপতি কাদের সিদ্দিকী, মুভমেন্ট ফর ডেমোক্রেসি সভাপতি রিয়াজ উদ্দিন আহম্মেদ, বাংলাদেশ ডেমোক্রেটিক কাউন্সিল সভাপতি বাহবদুর আহম্মেদ পিন্টু, দেশরক্ষা মানুষ বাঁচাও আন্দোলন সভাপতি আজিজা সুলতানা ও বাংলাদেশ যুব ঐক্য পরিষদ সভাপতি মো. ওমর ফারুক বক্তব্য দেন।

    সভাপতির বক্তব্যে সাইদুর রহমান বলেন, বর্তমান সরকারের পতনসহ বিএনপি ঘোষিত ১০ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত সমমনা গণতান্ত্রিক জোট যুগপতভাবে মাঠে থাকবে।




    রাজনীতি - এর আরো খবর

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    খেলাফত আন্দোলনের ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উৎযাপিত

    ১২ জানুয়ারী, ২০২৩ ০৮:৪৩ পূর্বাহ্ন

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান

    ১২ জানুয়ারী, ২০২৩ ০৮:৪৩ পূর্বাহ্ন

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    নির্বাচন যত দেরি হবে ততই ষড়যন্ত্র হবে : তারেক রহমান

    ১২ জানুয়ারী, ২০২৩ ০৮:৪৩ পূর্বাহ্ন