শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ৯ মাস পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু

    নিজস্ব প্রতিবেদক

    ১৩ জানুয়ারী, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ন

    ৯ মাস পর টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু

    দীর্ঘ ৯ মাস পর অবশেষে টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচল শুরু হয়েছে আজ শুক্রবার। বৃহস্পতিবার কক্সবাজার জেলা প্রশাসকের কার্যালয়ে সংশ্লিষ্ট সব দপ্তরের কর্মকর্তাদের উপস্থিতিতে জাহাজ চলাচলের জন্য সিদ্ধান্ত হয়।

    টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান যুগান্তরকে বলেন, শুক্রবার সেন্টমার্টিনের উদ্দেশে দুটি জাহাজ ছেড়ে যাবে। পরে পর্যায়ক্রমে বাকিগুলো চলাচল করবে।

    বিআইডব্লিটিএ -এর চট্টগ্রাম বিভাগের উপ পরিচালক নয়ন শীল বলেন, বৃহস্পতিবার সন্ধ্যায় জেলা প্রশাসকের নেতৃত্বে মিটিংয়ে টেকনাফ- সেন্টমার্টিন নৌরুটে জাহাজ চলাচলের জন্য মতামত চাওয়া হয়েছিল। পরিস্থিতি শান্ত থাকার কারণে সবাই তাতে সম্মতি জানান।

    সেন্টমার্টিনের স্থানীয় এক বাসিন্দা বলেন, দীর্ঘদিন পরে হলেও টেকনাফ- সেন্টমার্টিন নৌ রুটে জাহাজ চলাচলের অনুমতি দেওয়ায় আমাদের দ্বীপবাসীর জন্য ঈদের চাঁদ উঠেছে মনে হচ্ছে। টেকনাফ থেকে পর্যটক বাহি জাহাজ আসলে ব্যবসা বাণিজ্যে দ্বীপবাসী বড় ধরণের আর্থিক ক্ষতি থেকে রক্ষা পাবে। গত বছরের মার্চ মাসে এই রুটে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ১৩ জানুয়ারী, ২০২৩ ১১:৪৫ পূর্বাহ্ন