শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শরীয়তপুরে বিদ্রোহীদের হামলায় নৌকার প্রার্থী আহত

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৭ নভেম্বর, ২০২১ ১২:২৯ অপরাহ্ন

    শরীয়তপুরে বিদ্রোহীদের হামলায় নৌকার প্রার্থী আহত

    শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুর জেলা পালং থানা রুদ্রকর ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার প্রার্থী আলহাজ্ব সিরাজুল ইসলাম ডালির ওপর অতর্কিত হামলার ঘটনা ঘটেছে। এতে তিনি মারাত্মকভাবে আহত হয়েছেন। বিদ্রোহী প্রার্থী হাবিবুর ডালি ও জসিম ডালি,সেলিম ডালি ও তার সন্ত্রাসী গ্রুপ এ হামলা চালায় বলে জানা গেছে।

    সূত্রমতে, নৌকার প্রার্থীর ওপর হামলার সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি সহ প্রধানমন্ত্রীর ছবি এবং আওয়ামী লীগের অফিস ভাংচুর করা হয়। এ হামলার ঘটনার খবর পেয়ে স্থানীয় সংসদ ইকবাল হোসেন অপু রাত একটার দিকে সদর হাসপাতালে নৌকার প্রার্থী সিরাজুল ডালিকে দেখতে আসেন এবং উন্নত চিকিৎসার জন্য তাৎক্ষণিক ঢাকায় স্থানান্তর করেন। সংসদ জনাব ইকবাল হোসেন অপু সহ সমগ্র শরীয়তপুরবাসী এই ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। এছাড়া দোষীদের দ্রুত আইনের আওতায় আনার জন্য জোর দাবি করেন সাধারণ এলাকাবাসী।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর