শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২১ জানুয়ারী, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন

    পাটগ্রামে বীর মুক্তিযোদ্ধাকে কুপিয়ে হত্যা

    লালমনিরহাটের পাটগ্রাম মহিলা ডিগ্রি কলেজের প্রতিষ্ঠাতা ও সাবেক অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা এম ওয়াজেদ আলীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে পাটগ্রাম উপজেলার সাহেব ডাঙ্গা পূর্ব পাড়া এলাকায় তার বাড়ির সামনে এ ঘটনা ঘটে।

    নিহতের স্বজন ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, শুক্রবার রাতে পাটগ্রাম উপজেলা সদর বাজার থেকে বাড়ি ফিরছিলেন ওয়াজেদ আলী। তিনি নিজ বাড়ির প্রধান ফটকের কাছে পৌঁছানোর পর অন্ধকারে লুকিয়ে থাকা দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। পরে স্বজন ও স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় ওয়াজেদ আলীকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

    খবর পেয়ে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও পুলিশ ঘটনাস্থলে যায়। ওয়াজেদ আলী জেলা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি ও প্রয়াত সংসদ সদস্য আবিদ আলীর ছোট ভাই।

    পাটগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুখ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জড়িতদের শনাক্তের চেষ্টা চলছে।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২১ জানুয়ারী, ২০২৩ ১০:২৫ পূর্বাহ্ন