শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শা সীমান্ত থেকে ৭০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

    বেনাপোল প্রতিনিধি

    ২৫ জানুয়ারী, ২০২৩ ০৮:৩২ অপরাহ্ন

    শার্শা সীমান্ত থেকে ৭০টি স্বর্ণের বারসহ দুই পাচারকারী আটক

    ভারতে পাচারকালে যশোরের শার্শা সীমান্তের কায়বা থেকে ৮ কেজি ১৬৩ গ্রাম ওজনের ৭০ পিস স্বর্ণেবারসহ শফিকুল ইসলাম (২৯)  ও হান্নান প্রধান (৩২) নামে দুই জন স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)  সদস্যরা। এ সময় চোরাচালানী কাজে ব্যবহৃত একটি প্রাইভেট কারও (ঢাকা মেট্রো গ-৩২-২৭৫৮) জব্দ করা হয়।

    বুধবার (২৫ জানুয়ারি) বিকালের দিকে অগ্রভুলাট ক্যাম্পের বিজিবি সদস্যরা তাদের স্বর্ণেবারসহ আটক করেন। আটক স্বর্ণ পাচারকারী শফিকুল ইসলাম বেনাপোল পোর্ট থানার পুটখালি গ্রামের মৃত দেবেন মোড়লের শমসের সর্দারের ছেলে ও হান্নান প্রধান চাঁদপুর জেলার কচুয়া উপজেলার বটদৈল গ্রামের মৃত রতন প্রদানের ছেলে। বিজিবি‘র অভিযানের সময় শার্শা থানার গোগা গ্রামের আনারুল ইসলামের ছেলে ইয়াকুব আলী ব্যাকা (৩৪) পালিয়ে যায়।

    বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কায়বার পাঁচকায়বা সীমান্তের আম বাগানের পাশ দিয়ে একটি স্বর্ণের বড় চালান ভারতে পাচার হবে। এমন সংবাদে খুলনা সেক্টর কমান্ডার কর্নেল মামুনূর রশীদ (পিএসসি) এর সার্বিক দিক নির্দেশনায় এবং প্রত্যক্ষ তত্ত্বাবধানে খুলনা ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি এর নেতৃত্বে বিজিবির একটি টহল দল পাঁচকায়বা নামক স্থানে আম বাগানের মধ্যে অবস্থান নিলে একটি সাদা রংয়ের প্রাইভেটকার আসতে দেখে। প্রাইভেটকারটি টহল দলের নিকটবর্তী আসলে থামানোর জন্য সংকেত দিলে গাড়িটি থামায়। প্রাইভেটকারের ভিতরে থাকা আটক শফিকুল ইসলাম ও হান্নান প্রধানকে জিজ্ঞাসাবাদ করলে সন্দেহজনক মনে হলে টহল দল কর্তৃক প্রাইভেট কারটি তল্লাশি করা হয়। উক্ত প্রাইভেটকার তল্লাশি করে গাড়ির ষ্টিয়ারিং এর সামনে মিটার গেজে ষ্টীলের বক্সের ভিতরে কসটেপ দিয়ে মুড়িয়ে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় ৮ কেজি ১শ ৬৩ ওজনের মোট ৭০ পিস স্বর্ণের বার, ৩টি মোবাইল ফোন এবং প্রাইভেট কারসহ তাদের আটক করা হয়। যার আনুমানিক সিজার মূল্য  ৬ কোটি ৫২ লাখ টাকা।

    ২১ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তানভীর রহমান পিএসসি জানান, গত ২০২২ সাল হতে খুলনা ব্যাটালিয়নের দায়িত্বাধীন সীমান্ত এলাকা হতে ২৩ জন আসামীসহ মোট ৬৫ কেজি ৭০০ গ্রাম স্বর্ণ আটক করা হয়েছে। যার মূল্য ৫০ কোটি টাকা। চোরাচালান প্রতিরোধে খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) সর্বদা তৎপর রয়েছে বলে তিনি জানান।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ২৫ জানুয়ারী, ২০২৩ ০৮:৩২ অপরাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৫ জানুয়ারী, ২০২৩ ০৮:৩২ অপরাহ্ন