তাড়াইলে গিয়াস উদ্দিন লাকি'র সৌজন্যে কম্বল বিতরণ 

কিশোরগঞ্জ প্রতিনিধি

২৮ জানুয়ারী, ২০২৩ ০৪:২১ অপরাহ্ন

তাড়াইলে গিয়াস উদ্দিন লাকি'র সৌজন্যে কম্বল বিতরণ 

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি নিজ অর্থায়নে কম্বল বিতরণ করেছেন।

শনিবার(২৮জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলা আওয়ামীলীগের নিজ কার্যালয়ে সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি নিজ অর্থায়নে এলাকার ৮শত দরিদ্র ও ছিন্নমূল  মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,কিশোরগঞ্জ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ভিপি মো.আজিজ।তাছাড়া উপজেলা আওয়ামীলীগ এবং অংগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকি জানান,জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা গণতন্ত্রের মানসকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নির্দেশে এলাকার দুস্থ্য ও অসহায় মানুষদের মাঝে আমার নিজ অর্থয়নে ৮শত কম্বল বিতরণ করেছি।ভবিষ্যতেও এই কার্যক্রম অব্যাহত থাকবে।
এ সময় স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ জানুয়ারী, ২০২৩ ০৪:২১ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ জানুয়ারী, ২০২৩ ০৪:২১ অপরাহ্ন