তাড়াইলে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মহিলা লীগের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জ প্রতিনিধি

২৮ জানুয়ারী, ২০২৩ ০৪:২৪ অপরাহ্ন

তাড়াইলে স্বেচ্ছাসেবকলীগ নেতার বিরুদ্ধে মহিলা লীগের ঝাড়ু মিছিল

কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার জাওয়ার ইউনিয়নের বোরগাঁও গ্রামের আলেক মাস্টারের ছেলে সাবেক শিবির নেতা ও স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান গোলাম কবির ভূঁইয়াকে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেওয়ার প্রতিবাদে তাড়াইল উপজেলা মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিল অনুষ্ঠিত হয়েছে।

জানা গেছে,উপজেলা মহিলা আওয়ামী লীগের ব্যানারে আজ ২৮ শে জানুুয়ারি শনিবার সকাল ১০ টার দিকে তাড়াইল উপজেলা  আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন লাকীর কার্যালয় থেকে মহিলা আওয়ামীলীগের নেত্রী অজুফা বেগমের নেতৃত্বে  একটি ঝাড়ু মিছিল বের হয়ে সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই জায়গায় গিয়ে প্রতিবাদ সভায় মিলিত হয়।


প্রতিবাদ সভায় উপজেলা মহিলা আওয়ামীলীগের নেত্রী অজুফা বেগম বলেন, কুখ্যাত শিবির নেতা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব দেয়ায় আমরা উপজেলা মহিলা আওয়ামীলীগ কোনো ভাবেই মেনে নিতে পারছে না। তাই আমরা আজ কবিরের বিরুদ্ধে ঝাড়ু মিছিল করেছি।তাছাড়া বাংলাদেশ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি-সম্পাদকসহ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট জোর দাবি জানাচ্ছি স্বাধীনতা বিরোধী পরিবারের সন্তান ভূমিদস্যু ব্যারিস্টার গোলাম কবিরকে অনতিবিলম্বে দল থেকে বহিষ্কারসহ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য। 
 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

২৮ জানুয়ারী, ২০২৩ ০৪:২৪ অপরাহ্ন

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

২৮ জানুয়ারী, ২০২৩ ০৪:২৪ অপরাহ্ন