শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • বঙ্গবন্ধুর জীবনাদর্শই আমাদের জীবনচলার পথনকশা: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৭:২৮ অপরাহ্ন

    বঙ্গবন্ধুর জীবনাদর্শই আমাদের জীবনচলার পথনকশা: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মো. ফরিদুল হক খান বলেছেন, বঙ্গবন্ধুর জীবনাদর্শ ও অসাম্প্রদায়িক  চেতনাবোধই আমাদের জীবনচলার পথনকশা। বঙ্গবন্ধুকে আরও বেশি জানার জন্য ‘বঙ্গবন্ধু স্টাডি সেন্টার’ অবশ্যই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

    প্রতিমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুই আমাদেরকে  অসাম্প্রদায়িক রাস্ট্র বাংলাদেশ উপহার দিয়ে গেছেন। তিনি সংবিধানে রাস্ট্র পরিচালনার অন্যতম  মূলনীতি হিসেবে  'নিরপেক্ষতা' সংযোজন করে গেছেন।

    প্রতিমন্ত্রী শনিবার সকালে রাজধানীর পরিবাগে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের কেন্দ্রীয় কার্যালয়ে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে ‘বঙ্গবন্ধু স্টাডি সেন্টারের’ শুভ উদ্বোধন ও সন্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন। 

    প্রতিমন্ত্রী বলেন, ধর্ম নিরপেক্ষতার মূল নীতি অনুসরণ করে সাম্প্রদায়িক সম্প্রীতির পরিবেশ সুনিশ্চিত করতে বর্তমান সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। সকল ধর্মীয় সম্প্রদায়ের কল্যাণে উল্লেখযোগ্য পরিমাণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের স্থায়ী আমানত ২১ কোটি টাকা হতে ১০০ কোটি টাকায় উন্নীত করেছে। হিন্দু তীর্থ যাত্রীদের জন্য হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে অনুদান সহায়তা প্রদান করা হয়েছে। 

    প্রতিমন্ত্রী বলেন, সবার রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছে। এদেশে সংখ্যা লঘু বলতে কিছু নেই, আমরা সংখ্যা লঘু ধারণায়  বিশ্বাস  করিনা। বাঙ্গালী  হিসেবে আমাদের সবার অধিকার সমান।  

    তিনি বলেন, আমরা হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের পক্ষ হতে সাম্প্রতিক সময়ে সহিংসতায় ক্ষতিগ্রস্ত প্রতিটি ঘটনাস্থল পরিদর্শন করেছি, আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেছি, সরকারের পক্ষ হতে ক্ষতিগ্রস্ত ব্যক্তি ও পরিবারের পাশে দাঁড়িয়েছি এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করেছি। 

    ধর্ম প্রতিমন্ত্রী আরও বলেন, সামনে যাতে ধর্মের দোহাই দিয়ে কেউ কোন অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সে বিষয়ে জনপ্রতিনিধি,  প্রশাসন,  রাজনৈতিক,  সামাজিক ও ধর্মীয় নেতৃবন্দকে সজাগ দৃষ্টি রাখতে হবে।

    হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব ডা. দিলীপ কুমার ঘোষের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে  আরও বক্তৃতা  করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সিনিয়র ভাইস চেয়ারম্যান-১ নারায়ণ চন্দ্র চন্দ এমপি, সিনিয়র ভাইস চেয়ারম্যান-২ মনোরঞ্জন শীল গোপাল এমপি, নেত্রকোণা জেলা পরিষদের চেয়ারম্যান ও  হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা অসীত সরকার সজল, ভাইস চেয়ারম্যান সুব্রত পাল সিআইপি, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি সাবেক সচিব অশোক মাধব রায়,  ট্রাস্টি অ্যাডভোকেট ভুপেন্দ্র চন্দ্র ভৌমিক দোলন, ট্রাস্টি  অধ্যাপক ড. অসীম  সরকার,  ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা রেখা রাণী গুণ, ট্রাস্টি সাংবাদিক শ্যামল সরকার, ইসকন বাংলাদেশের সাধারণ সম্পাদক শ্রীপাত চারুচন্দ্র ব্রহ্মচারী প্রমুখ। 

    অনুষ্ঠানে হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি বীর মুক্তিযোদ্ধা ও  নেত্রকোনা জেলা পরিষদের চেয়ারম্যান অসীত সরকার সজল, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ও হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক সচিব ও মন্দির ভিত্তিক শিশু ও গণ শিক্ষা প্রকল্পের প্রকল্প পরিচালক রনজিত কুমার দাস সহ ট্রাস্টের বিগত দিনে দায়িত্ব পালন করেছেন এমন বেশ কিছু কর্মকর্তাকে সন্মাননা প্রদান করা হয়।
     




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৭:২৮ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৭:২৮ অপরাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৭:২৮ অপরাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ২৮ জানুয়ারী, ২০২৩ ০৭:২৮ অপরাহ্ন