শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • শার্শার স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরে দিনে দুপুরে চুরি

    বেনাপোল প্রতিনিধি

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

    শার্শার স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরে দিনে দুপুরে চুরি

    যশোরের শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরের ডা. জাহিদ হাসানের কক্ষে দিনে দুপুরে ভয়াবহ চুরির ঘটনা ঘটেছে। রোববার ১২ টা থেকে ১ টার মধ্যে এই চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় এখনো পর্যন্ত কোন চোরকে সনাক্ত করা সম্ভব হয়নি। এ বিষয়ে শার্শা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ডা. জাহিদ হাসান।

    জানা যায়, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডক্টর ডমিডরের ৪ নম্বর কক্ষে দীর্ঘ তিন বছর ধরে বসবাস করছেন ডা. জাহিদ হাসান। তিন বছরের মাথায় এই প্রথম বারের মতো এমন একটি চুরির ঘটনায় রীতিমত চমকে উঠেছেন হাসপাতাল কর্তৃপক্ষ।
    ঘটনার দিন সকালে ডা, জাহিদ হাসান নিজ কক্ষ থেকে চেম্বারে গিয়ে তিনি ১ টার দিকে ঘরে ফিরে দেখতে পান ঘরের দরজা খোলাসহ প্রয়োজনীয় আসবাবপত্র ছড়ানো ছিটানো রয়েছে। পরবর্তীতে দেখতে পান আলমারীতে থাকা গলার ও কানের স্বর্ণালংকারসহ প্রয়োজনীয় দামি দামি জিনিসপত্র চুরি হয়েছে। ঘটনাটি হাসপাতাল কর্তৃপক্ষকে জানালে তারা ঘটনাটি পুলিশকে জানান। ঘটনাটি জানতে পেরে শার্শা থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেন।

    এ বিষয়ে ডা. জাহিদ হাসান জানান, স্বাস্থ্য কমপ্লেক্সে এতগুলো সিসি ক্যামেরা থাকতেও সরকারি দপ্তরে কিভাবে চুরির ঘটনা ঘটলো বিষয়টি খুবই রহস্যজনক। তবে ডক্টর ডমিডরের সাথেই পরিবার পরিকল্পনা অফিসের সামনে যে সিসি ক্যামেরা রয়েছে সেটি কাজ করছে না। দীর্ঘদিন ধরে ক্যামেরা অচলাবস্থায় পড়ে থাকলেও কর্তৃপক্ষের কোন নজরদারি নেই। এ সুযোগে একটি চোরচক্র এ চুরির ঘটনা ঘটিয়েছে বলে মনে হচ্ছে।

    শুধু তাই না, একটি ক্যামেরা ছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সের চারিদিকে অন্যান্য সিসি ক্যামেরা সচল থাকলেও প্রতিনিয়ত হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগীদের সোনার গহনা, টাকা পয়সাসহ প্রয়োজনীয় মালামাল চুরির ঘটনা ঘটছে। এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষের নিকট কোন সদুত্তর নেই।

    চুরির ঘটনার বিষয়ে জানতে চাইলে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. ইউসুফ আলী বলেন, চুরির ঘটনায় উর্ধতন কর্তৃপক্ষের নিকট জানানো হয়েছে। স্বাস্থ্য কমপ্লেক্সে ৯টি সিসি ক্যামেরা রয়েছে। তবে পরিবার পরিকল্পনা অফিসের সামনে যে সিসি ক্যামেরা রয়েছে সেটি অচল। ওটি আমাদের না।

    এ বিষয়ে শার্শা থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আকিকুল ইসলাম বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চুরির বিষয়ে একটি অভিযোগ হয়েছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত চলছে। এখনো কাউকে সনাক্ত করা সম্ভব হয়নি।

     




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    যে কারণে পুলিশকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

     সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    সরাইলে তিতাস নদীতে নৌকাবাইচ প্রতিযোগিতার আয়োজন

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    খুলনায় ১০৩ কেজি হরিণের মাংসসহ যে ভাবে শিকারি আটক!

    ৩০ জানুয়ারী, ২০২৩ ০৭:৪৫ পূর্বাহ্ন