শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজস্ব আদায় বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৯ অপরাহ্ন

    রাজস্ব আদায় বাড়াতে হবে: বাণিজ্য মন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি, এমপি বলেছেন, বাংলাদেশের উন্নয়নে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ভূমিকা অনেক। সফল ভাবে ট্যাক্স ও ভ্যাট সংগ্রহ করার কারনেই সরকার আজস্ব আদায়ে সফলতা পেয়েছে। ডিজিটাল পদ্ধতিতে দক্ষতা ও সততার সাথে কাজ করে রাজস্ব আদায় আরও বাড়াতে হবে এনবিআরকে। নিজের সক্ষমতার কারনেই বিশ্বকে চ্যালেঞ্জ করে নিজ অর্থায়নে পদ্ম সেতুর মতো বৃহৎ প্রকল্প বাস্তবায়ন করতে পেরেছে বাংলাদেশ। এতে দেশের ভাবমুর্তি অনেক উজ্জল হয়েছে। দেশের অর্থনীতি এখন অনেক শক্ত ভিত্তির উপর দাাঁড়িয়ে আছে। বাংলাদেশ এলডিসি গ্রাজুয়েশন করে উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে, ২০২৬ সালে তা কার্যকর হবে। বাংলাদেশ পরিকল্পনা করেছে ২০৩০ সালে সফলভাবে এসডিজি অর্জন করে, ২০৩১ সালে উচ্চ মধ্যম আয়ের দেশে পরিনত হবে এবং ২০৪১ সালে উন্নত বাংলাদেশ আত্মপ্রকাশ করবে। সর্বপরি ২১০০ সালে বাংলাদেশ ব-দ্বীপ পরিকল্পনা বাস্তবায়ন করতে চায়। বাণিজ্যমন্ত্রী বলেন, ডিজিটাল বাংলাদেশ এখন স্মার্ট বাংলাদেশের দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে। ভ্যাট ও ট্যাক্স আদায়ের ক্ষেত্রে ডিজিটাল পদ্ধতিকে কাজে লাগাতে হবে বেশি করে। দেশের বাণিজ্য উন্নয়নে সহায়তা প্রদান করতে হবে, এজন্য সংশ্লিষ্ট সকলের সাথে সমন্বয় থাকতে হবে। ট্যাক্স আদায়ের পরিধি বৃদ্ধি করার উদ্যোগ নেয়া  প্রয়োজন। পেশাদারিত্বের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এনবিআরকে দায়িত্বশীল ভুমিকা রাখতে হবে। এতে রাজস্ব আদায় বাড়বে কয়েকগুণ, একই সাথে দেশের সক্ষমতা বাড়বে।

     

    বাণিজ্যমন্ত্রী আজ (০৫ ফেব্রুয়ারি) ঢাকায় শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে দু’দিনব্যাপী রাজস্ব সম্মেলন-২০২৩ উপলক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ড আয়োজিত “জাতীয় উন্নয়নে ভ্যাটের ভুমিকা ঃ বর্তমান ও ভবিষ্যৎ” শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

     

    বাণিজ্যমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নে সোনার বাংলা গড়তে আমাদের নিজ নিজ অবস্থানে থেকে সক্ষতা ও দক্ষতার সাথে কাজ করতে হবে। দেশের প্রায় ৮৫ ভাগ রাজস্ব আদায় করে জাতীয় রাজস্ব বোর্ড, তাই রাজস্ব আদায়ের ক্ষেত্রে এ প্রতিষ্ঠানের দায়িত্বও বেশি। ভ্যাট ও আয়কর আদায়ের ক্ষেত্রে সিসটেম লস কমাতে হবে, এ ক্ষেত্রে স্মার্ট কর প্রশাসন নিশ্চিত করতে হবে।

     

    সরকারের অভ্যন্তরীন সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম এর সভাপতিত্বে আলোচ্য বিষয়ের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় রাজস্ব বোর্ডের কমিশান (ভাট অনুবিভাগ) সৈয়দ মুশফিকুর রহমান ও কাস্টম এক্সসাইজ ও ভ্যাট কমিশনারেটের কমিশনার শওকত আলী সাদী। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল আবু মোহাম্মদ আমিন উদ্দিন। প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন এফবিসিসিআই এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মোস্তফা আজাদ চৌধুরী বাবু, ফরেন ইনভেসটর চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর প্রেসিডেন্ট ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের প্রধান নির্বাহী কর্মকর্তা নাসের এজাজ বিজয় এবং  জাতীয় রাজস্ব বোর্ডের সদস্য(অব.) সৈয়দ গোলাম কিবরিয়া।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৯ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৯ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ৫ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৯ অপরাহ্ন