শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অর্জুন মালাইকার বিয়ে নতুন বছরে!

    জাগো কণ্ঠ ডেস্ক

    ২২ ডিসেম্বর, ২০২১ ০৮:৪২ পূর্বাহ্ন

    অর্জুন মালাইকার বিয়ে নতুন বছরে!
    অর্জুন-মালাইকা

    অবশেষে বিয়ে হচ্ছে বলিউডের আলোচিত মুখ মালাইকা আরোরা আর অর্জুন কাপুরের। আগামী ২০২২ সালেই এ বিয়ে হতে পারে। এমনই ভবিষ্যদ্বাণী দিয়েছেন একজন তারকা জ্যোতিষি।

    অর্জুন-মালাইকা আরোরা জুটি নিয়ে আলোচনার শেষ নেই। দীর্ঘদিন ধরেই দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক। একসঙ্গে ডিনারে যান, পার্টি করেন, ঘুরতেও যান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের এক খবরে জানা গেছে, এবার এই তারকা জুটির বিয়ের খবর নিয়ে ভবিষ্যদ্বাণী দিয়ে বসলেন প্রখ্যাত তারকা জ্যোতিষি ও ফেস রিডার পন্ডিত জগন্নাথ গুরুজি।

    খবর অনুসারে, দু’জনের ভাগ্য গণনা করে ও মুখ দেখে তিনি জানিয়েছেন, মালাইকা আর অর্জুনের মধ্যে বন্ডিং খুব শক্ত। একে-অপরের ওপর ভরসা করেন, বিশ্বাস করেন। অনেক ওঠাপড়ার পরও তারা একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। অর্জুন সবকিছু একটু আবেগ দিয়ে ভাবেন। আর তেমনই মালাইকা সিদ্ধান্ত নেন বিচারবুদ্ধি করে। দু’জনের বিপরীত স্বভাবই তাদের আরও কাছাকাছি এনেছে।

    কবে বিয়ে জানতে চাইহলে জগন্নাথ গুরুজি জানান, ২০২২ সালেই বিয়ে হওয়ার যোগ রয়েছে। আরবাজের সঙ্গে বিয়ে ভাঙার কিছু দিন পরই অর্জুনের প্রেমে পড়েন মালাইকা। তবে তার আর অর্জুনের বয়সের ব্যবধান নিয়ে নানা সমালোচনা রয়েছে সংশ্লিষ্ট মহলে। এসব সমালোচনা পিছনে ফেলে এবার সম্পর্কের চুড়ান্ত বহি:প্রকাশ ঘটতে যাচ্ছে বিয়ের মাধ্যমে।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ২২ ডিসেম্বর, ২০২১ ০৮:৪২ পূর্বাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২২ ডিসেম্বর, ২০২১ ০৮:৪২ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২২ ডিসেম্বর, ২০২১ ০৮:৪২ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২২ ডিসেম্বর, ২০২১ ০৮:৪২ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২২ ডিসেম্বর, ২০২১ ০৮:৪২ পূর্বাহ্ন