শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ৪টি ব্র্যান্ড

    নিজস্ব প্রতিবেদক

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৯ পূর্বাহ্ন

    ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড পেল বসুন্ধরা গ্রুপের ৪টি ব্র্যান্ড

    ‘সুপারব্র্যান্ডস’ অ্যাওয়ার্ড পেয়েছে বসুন্ধরা গ্রুপের চারটি ব্র্যান্ড। এগুলো হলো বসুন্ধরা পেপার, বসুন্ধরা টিস্যু, বসুন্ধরা এলপি গ্যাস, বসুন্ধরা ডায়াপ্যান্ট। টানা তৃতীয়বারের মতো পেপার ক্যাটাগরিতে বসুন্ধরা পেপার এবং এলপি গ্যাস ক্যাটাগরিত বসুন্ধরা এলপি গ্যাস সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করে। দ্বিতীয়বারের মতো সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড অর্জন করল বসুন্ধরা টিস্যু ও বসুন্ধরা ডায়াপ্যান্ট।

    আস্থা ও ভোক্তার মনে জায়গা করে নিয়েছে বসুন্ধরা পেপার, টিস্যু, ডায়াপ্যান্ট ও বসুন্ধরা এলপি গ্যাস। এ আস্থার স্বীকৃতি হিসেবে এবার বসুন্ধরা গ্রুপের এ চারটি পণ্য অর্জন করেছে আন্তর্জাতিক সম্মান ‘সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড ২০২৩-২৪’।

    শনিবার রাজধানীর এক হোটেলে জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। সুপারব্র্যান্ডস অ্যাওয়ার্ড গ্রহণ করেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফওয়ান সোবহান, বসুন্ধরা গ্রুপের ডিরেক্টর ইয়াশা সোবহান, চিফ অপারেটিং অফিসার সেক্টর-এ (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) এম এম জসিম উদ্দিন, বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের সিএসও মো. মাসুদুর রহমান, চিফ ফিন্যানশিয়াল অফিসার (বসুন্ধরা এলপি গ্যাস) মাহবুব আলম, হেড অব ডিভিশন মার্কেটিং অ্যান্ড বিজনেস ডেভেলপমেন্ট (সেক্টর-সি) তৌফিক হাসান, হেড অব মার্কেটিং মো. আলাউদ্দিন ও হেড অব পাবলিক রিলেশন্স (সেক্টর-এ) জাকারিয়া জালাল।

    বাংলাদেশে বেসরকারি কম্পানি হিসেবে প্রথম ১৯৯৯ সালে এলপি গ্যাসের ব্যবসা শুরু করে বৃহৎ শিল্পগোষ্ঠী বসুন্ধরা গ্রুপ। দেশের এলপি গ্যাসের বাজারে শীর্ষস্থানে থাকা ‘বসুন্ধরা এলপি গ্যাস’ এখন আন্তর্জাতিক ব্র্যান্ড হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে।

    যে সময় দেশের ছাপা আর লেখার কাগজের প্রায় পুরোটাই ছিল বিদেশনির্ভর, সেই ১৯৯৩ সালে বসুন্ধরা পেপার এক সোনালি অধ্যায়ের সূচনা করে। আজ বসুন্ধরা কাগজ শুধু দেশের লেখা, ছাপা বা প্যাকেজিংয়ের অনুষঙ্গ নয়, ছড়িয়ে গেছে বিশ্বের বিভিন্ন দেশে।

    স্বাস্থ্যসম্মত জীবনযাত্রার স্লোগান নিয়ে ২০০০ সাল থেকে যাত্রা শুরু করা বসুন্ধরা টিস্যু বাংলাদেশের মানুষের জীবনে এনেছে আমূল পরিবর্তন। ২২ বছরেরও বেশি সময় ধরে মানুষের জীবনের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে আছে বসুন্ধরা টিস্যু। উন্নতমানের পাল্প আমদানি, অত্যাধুনিক টিস্যু মেশিনারিজ এবং দক্ষ জনবল দিয়ে বিশ্বমানের টিস্যু উৎপাদন করে আসছে বসুন্ধরা টিস্যু। দেশজুড়ে বিস্তৃত বিতরণব্যবস্থা মানুষের দোরগোড়ায় টিস্যুপ্রাপ্তি নিশ্চিত করেছে। বিশ্বমানের প্যান্ট স্টাইল ডায়াপার উৎপাদন করায় জনপ্রিয়তায় শীর্ষে রয়েছে বসুন্ধরা ডায়াপ্যান্ট।

    উল্লেখ্য, দেশের ৪০টি ব্র্যান্ডকে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডস বাংলাদেশ স্বীকৃতি দেওয়া হয়েছে। অনুষ্ঠানটিতে একইসঙ্গে আগামী দুই বছরের জন্য সুপারব্র্যান্ডস প্রকাশনার প্রচ্ছদ উন্মোচন করা হয়েছে।

    সুপারব্র্যান্ডস বিশ্বব্যাপী ব্র্যান্ডসমূহের জন্য একটি আন্তর্জাতিক আর্বিটার যা বর্তমানে বিশ্বজুড়ে ৯০টি দেশে বিস্তৃত রয়েছে। ১৯৯৪ সালে প্রতিষ্ঠিত এই প্রতিষ্ঠানটি বৈশ্বিক ব্র্যান্ডসমূহের জন্য সর্বোচ্চ সাফল্যের প্রতীক।

    ব্যবসায়িক ও সামাজিক ভিন্ন ভিন্ন ক্ষেত্র থেকে স্বনামধন্য নিরপেক্ষ এবং স্বাধীন একটি বিশেষজ্ঞ প্যানেলের নিবিড় তত্ত্বাবধানে এবারের সুপারব্র্যান্ডগুলো বাছাই করা হয়েছে। বিশেষজ্ঞ এই প্যানেলকে ব্র্যান্ড কাউন্সিল হিসেবে অভিহিত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৯ পূর্বাহ্ন

    অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

    অগ্রণী ব্যাংকের ডিএমডি আবুল বাশারের মায়ের ইন্তেকাল

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৯ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৯ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩৯ পূর্বাহ্ন