শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সৌদিতে বাংলাদেশের এক্সিবিশনের উদ্বোধন

    বাংলাদেশের পণ্য সৌদির ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হবে: বাণিজ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ অপরাহ্ন

    বাংলাদেশের পণ্য সৌদির ক্রেতাদের আস্থা অর্জনে সক্ষম হবে: বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী বীরমুক্তিযোদ্ধা টিপু মুনশি, এমপি বলেছেন, সৌদি আরব বাংলাদেশের বন্ধুরাষ্ট্র এবং দীর্ঘদিনের বৃহৎ ব্যবসায়িক ও উন্নয়ন সহযোগি। তিন কোটি মানুষের দেশ সৌদি আরব, অধিকন্ত সৌদী আরবের মানুষের ক্রয় ক্ষমতা অনেক বেশি, যা ১০ কোটি মানুষের সমান। ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য উন্নত উৎপাদন সক্ষমতা, আর বিশ্বমানের পণ্য নিয়ে সৌদী আরবের মতো বিভিন্ন দেশেআমাদের প্রদর্শনী করতে হবে। বাংলাদেশ এখন আধুনিক পদ্ধতিতে বিশ্বমানের যেকোন পরিমান পণ্য তুলনামূলক কম দামে বিশ্ববাজারে সরবরাহ করতে সক্ষম। সৌদি আরবে বাংলাদেশের পণ্যের বেশ চাহিদা রয়েছে, এখানে বাণিজ্য বৃদ্ধি পাচ্ছে। এ সুযোগকে কাজে লাগাতে হবে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, বাংলাদেশ সফল ভাবে কোভিড-১৯ মোকাবেলা করেছে, করোনাসহ সকল সময়ে প্রণোদনা দিয়ে মাননীয় প্রধানমন্ত্রী সর্বদা ব্যবসায়ীদের সহযোগিতা করেছে। এ সময়ে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশেষ প্রনোদনা প্রদান করে করোনাকালীন রপ্তানি মুখি শিল্পকে টিকিয়ে রেখেছেন, উৎসাহ দিয়েছেন। এছাড়াও, আমাদের ব্যবসা বান্ধব সরকার সবসময়ই ব্যবসা সেক্টরের প্রয়োজনে সবধরনের সহযোগিতা দিয়ে থাকেন। সে কারনে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ সেক্টর দ্রুত এগিয়ে যাচ্ছে। সে কারনেই আমাদের দেশের রপ্তানি বৃদ্ধি পাচ্ছে। বিশ্বব্যাপী বাংলাদেশেল পণ্যের সুনাম ছড়িয়ে পরছে। বাংলাদেশের যে কোন প্রয়োজনে সৌদি আরেেবর মহামহিম বাদশা ও ক্রাউন প্রিন্সসহ সৌদি সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আশা করবো, বাংলাদেশের সাথে ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে সৌদি আবরবের সরকার সাহায্য ও সহযোগিতা অব্যাহত রাখবে।

    সৌদিআরবে সফররত বাণিজ্যমন্ত্রী বুধবার (২২ ফেব্রুয়ারি) সৌদি আরবের রিয়াদে অনুষ্ঠিত তিনদিন ব্যাপী “বাংলাদেশ প্রোডাক্ট এক্সিবিশন ২০২৩” এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

    বাণিজ্য মন্ত্রণালয়ের অধীন রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রিয়াদে নিয়োজিত এ্যাম্বাসেডর ড. মোহাম্মদ জাভেদ পাটওয়ারী এবং বিজিএমই এর প্রেসিডেন্ট ফারুক হোসেন।

    উল্লেখ্য, বাংলাদেশ সৌদি আরবে গত ২০২১-২০২২ অর্থ বছরে ২৯০ মিলিয়ন মার্কিন ডলার মূল্যের পণ্য রপ্তানি করেছে, যা এর আগের বছরের চেয়ে ১২ ভাগ বেশি। মেলায় বাংলাদেশের তৈরী পোশাক, কটেজ, ফার্মাসিটিকেল পণ্য, লেদার পণ্য নিয়ে বাংলাদেশের ৩০টি প্রতিষ্ঠান “বাংলাদেশ প্রোডাক্ট এক্সিবিশন ২০২৩” এ অংশ গ্রহণ করেছে।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ২২ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:২৬ অপরাহ্ন