শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • জীবন বীমার প্রায় দেড় কোটি টাকা পেল মৃত ছাদেকুজ্জামান চৌধুরীর পরিবার

    নিজস্ব প্রতিবেদক

    ১ মার্চ, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    জীবন বীমার প্রায় দেড় কোটি টাকা পেল মৃত ছাদেকুজ্জামান চৌধুরীর পরিবার

    জীবন বীমা কর্পোরেশনের ঢাকা রিজিওনাল অফিসে বীমাগ্রহণকারী ছাদেকুজ্জামান চৌধুরীর মৃত্যুর প্রেক্ষিতে তার পরিবারের কাছে বীমার এক কোটি ৪২ লাখ ২৯ হাজার ২৫০ টাকা টাকা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাজধানীর মতিঝিলে প্রতিষ্ঠানটির প্রধান কার্যালয়ে ব্যবস্থাপনা পরিচালক মোঃ মিজানুল হক চৌধুরী (অতিরিক্ত সচিব) আনুষ্ঠানিকভাবে মরহুমের নমিনি হিসেবে তার  ছেলে সাফওয়ান ও আসওয়াদের উপস্থিতিতে স্ত্রী রেবেকা সুলতানার হাতে এই টাকার চেক তুলে দেন। এসময় জীবন বীমা কপোরেশনের অন্যান্য শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    উল্লেখ্য, মরহুম ছাদেকুজ্জামান চৌধুরী জীবন বীমা কর্পোরেশনের ঢাকা রিজিওনাল অফিসে ২০০৪ সালে  ব্যক্তিগত এবং ২০১৫ সালে দুই সন্তানের নামে শিক্ষা বীমা  বীমা করেছিলেন। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন। তার মৃত্যুর পর বীমা দাবির প্রেক্ষতে খুব অল্প সময়ের মধ্যে তা পরিশোধ করা হলো। বেসরকারি বিভিন্ন বীমা কোম্পানী যেখানে সময়মতো বীমার টাকা পরিশোধে ব্যর্থ হয়, সেখানে সরকারি এ প্রতিষ্ঠানটির দ্রুত বীমার টাকা পরিশোধে মরহুম ছাদেকুজ্জামান চৌধুরীর স্ত্রী ও সন্তানরা বেশ সন্তোষ প্রকাশ করেছেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১ মার্চ, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১ মার্চ, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১ মার্চ, ২০২৩ ১০:০২ পূর্বাহ্ন