শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মহিলা প্রতিমন্ত্রী সঙ্গে জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়কের সাক্ষাৎ

    নিজস্ব প্রতিবেদক

    ৭ নভেম্বর, ২০২১ ১০:৫২ অপরাহ্ন

    মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরার সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো ( Ms Mia Seppo)। আজ রোববার (৭ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রীর কার্যালয়ে তারা বাংলাদেশে নারীর উন্নয়ন, ক্ষমতায়ন ও সমতা অর্জন বিভিন্ন  বিষয়ে আলোচনা করেন।

    এ সময় মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী ফজিলাতুন নেসা ইন্দিরা বলেন, জাতির পিতা ১৯৭২ সালে বাংলাদেশের সংবিধানে গণজীবনের সর্বস্তরে নারী-পুরুষের সমঅধিকারের নিশ্চয়তা দেন ও নারীর ক্ষমতায়ন সুসংহত করেন। এরই ধারবাহিকতায় জাতির পিতার সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে নারী উন্নয়ন, ক্ষমতায়ন, নারীর সমঅধিকার প্রতিষ্ঠা ও কর্মসংস্থান সৃষ্টির জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ নারী উন্নয়ন ও নারীর ক্ষমাতায়নে বিশ্বে রোল মডেল সৃষ্টি করেছে। জাতিসংঘের ৭৫ তম অধিবেশনে প্রধানমন্ত্রী বিশ্বব্যাপী ২০৪১ সাল নাগাদ কর্মস্থলে নারীর কর্মসংস্থান ৫০:৫০ উন্নীত করার অঙ্গীকার করেছেন। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মাননীয় প্রধানমন্ত্রীর এই অঙ্গীকার বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।

    প্রতিমন্ত্রী ইন্দিরা বলেন,  জাতিসংঘ এবং এর এজেন্সি ইউনিসেফ, ইউএনএফপিএ, ইউএন উইমেন ও ইউএনএফপি  আর্থিক ও কারিগরী সহায়তায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের ছয়টি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। এসব প্রকল্প জেন্ডার সমতা, খাদ্য নিরাপত্তা, নারীর ক্ষমতায়ন, নারী ও শিশুর প্রতি সহিংসতা রোধ, বাল্য বিয়ে বন্ধ এবং কিশোর-কিশোরীদের উন্নয়নে গুরত্বপূর্ণ ভূমিকা রাখছে। জাতিসংঘের গ্রীণ ক্লাইমেট ফান্ডের জেন্ডার রেস্পন্সিভ কোস্টাল অ্যাাডাপ্টেশন প্রকল্পটি উপকূলীয় এলাকার নারীদের জীবিকায়ন, সুপেয় পানির নিরাপত্তা ও অভিযোজন দক্ষতা বৃদ্ধিতে কাজ করছে।

     বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের বিদায়ী আবাসিক সমন্বয়ক মিয়া সেপ্পো বাংলাদেশের সঙ্গে জাতিসংঘের দীর্ঘ কূটনৈতিক সুসম্পর্কের ধারাবাহিকতা উল্লেখ করে বলেন, জাতিসংঘ বাংলাদেশে নারী উন্নয়ন, নারীর ক্ষমতায়ন ও আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। এসময় তিনি বলেন, বাংলাদেশে চার বছরের কর্মকাল তার জীবনে উজ্জ্বল স্মৃতি হয়ে থাকবে। তিনি ঢাকায় অবস্থানকালে সার্বিক সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

    এ সময় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব মোঃ সায়েদুল ইসলাম, ইউএন উইউমেন কান্ট্রি রিপ্রেজেনটিভ গীতাঞ্জলী সিং (Ms Gitangali Singh)ও মন্ত্রণালয়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর