শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হজের প্রশিক্ষণ হজ পালন সহজ করে দেয়: ধর্ম প্রতিমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১০ মার্চ, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন

    হজের  প্রশিক্ষণ  হজ পালন সহজ করে দেয়: ধর্ম প্রতিমন্ত্রী

    ধর্ম প্রতিমন্ত্রী মো: ফরিদুল হক খান বলেছেন, সুন্দর ও সঠিকভাবে পবিত্র হজ পালনের ক্ষেত্রে  হজযাত্রীদের ধর্মীয় ও আনুষাঙ্গিক বিষয়ে প্রশিক্ষণের বিকল্প নেই। হজযাত্রীদের সঠিকভাবে প্রশিক্ষণ প্রদান করা গেলে হজ পালন সহজ হয়।

    প্রতিমন্ত্রী বলেন, দেশে সরকারী- বেসরকারী সকল হজযাত্রীকে প্রশিক্ষণ কর্মসূচীর আওতায় আনা হচ্ছে। জেলা পর্যায়ে হজ প্রশিক্ষক তৈরীর মাধ্যমে দেশের সকল হজযাত্রীকে  নির্ধারিত সময়ে প্রশিক্ষণ প্রদান করা হবে।

    প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সকালে  হজ অফিস আশকোনা, ঢাকায়  হজ অফিস ঢাকা আয়োজিত ১৪৪৪ হিজরি/২০২৩ সালে নিবন্ধিত হজযাত্রীদের প্রশিক্ষণ প্রদানের লক্ষ্যে জেলা পর্যায়ের প্রশিক্ষকদের প্রশিক্ষণ  (ToT) অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তৃতায় এ সব কথা বলেন।

    ধর্ম প্রতিমন্ত্রী বলেন, হজযাত্রীগণ আল্লাহর ঘরের মেহমান। বাংলাদেশ হতে গমনকারী অধিকাংশ হজযাত্রী সারা জীবনের সঞ্চিত অর্থ ব্যয়  করে হজ পালন করেন। তাই ভালোভাবে প্রশিক্ষণ প্রদান করা হলে জীবনের একবার মাত্র ফরজ এ ইবাদত  সঠিকভাবে পালন করা যাবে।

    প্রতিমন্ত্রী বলেন,   হজের শরয়ী আমল, নিয়ম-কানুন সম্পর্কে সম্মক ধারনা দিতে হবে। একই সাথে বাংলাদেশ পর্ব, সৌদি আরব পর্ব, মক্কা, মদিনা, মিনা, আরাফা, মুজদালিফায় করণীয়, বিমানে যাতায়াত, সুস্থতার জন্য করণীয় বিষয়েও ভালোভাবে প্রশিক্ষণ দিতে হবে।

    প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও সৌদি আরবের দ্বি-পাক্ষিক হজ চুক্তিতে আল্লাহর ঘরের মেহমান সন্মানিত হজ যাত্রীদের সফল ও সুন্দরভাবে হজ পালনে যথাযথ প্রশিক্ষণের উপর গুরুত্ব প্রদান করা হয়েছে।


    প্রতিমন্ত্রী বলেন, পবিত্র হজ ইসলামের অন্যতম স্তম্ভ। সঠিক নিয়মে পবিত্র  হজ পালনে্র জন্য দৈহিক, মানসিক, আর্থিক, আত্মিক বিষয়ে প্রশিক্ষণ গ্রহণ আবশ্যক। হজের সফরে হজযাত্রীদের পদ, পদবী , সামাজিক মর্যাদার চিন্তা পরিহার করে  একমাত্র  আল্লাহর সন্তুষ্টির জন্য নিজেকে সপে দিতে হবে। আত্মত্যাগের মহান আদর্শ পবিত্র হজের অন্যতম লক্ষ্য।

    প্রতিমন্ত্রী আরও বলেন, ডিজিটাল প্রযুক্তির সুযোগ  সুবিধাসহ হজযাত্রীদের কল্যাণে বাংলাদেশ ও সৌদি আরব সরকার প্রদত্ত প্রতিটি সেবাকে তাদের নিকট যথাযথ ভাবে তুলে ধরতে হবে। সেজন্য হজ গাইড ও হজযাত্রী সকলকে ভালো ভাবে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে।  একইভাবে প্রশাসনিক দল, স্বাস্থ্যসেবা দানকারী দলের সদস্য ও হজ ব্যবস্থাপনায় যুক্ত প্রতিটি ব্যক্তিকে দক্ষ ও প্রশিক্ষিত হয়ে হজ ব্যবস্থাপনায়  দায়িত্ব পালন করতে হবে।

    ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (হজ) মোঃ মতিউল ইসলাম এর সভাপতিত্বে ও উপসচিব (হজ) আবুল কাশেম মোঃ শাহীন এর সঞ্চালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন হজ অফিস, ঢাকার পরিচালক মোঃ সাইফুল ইসলাম, হজ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ ( হাব) এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাওলানা ইয়াকুব শরাফতী, মহাসচিব ফারুক আহমেদ সরদার প্রমুখ।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১০ মার্চ, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১০ মার্চ, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১০ মার্চ, ২০২৩ ১০:৩০ পূর্বাহ্ন