সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন আংশিক নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক

১২ মার্চ, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ন

সীতাকুণ্ডে তুলার গুদামের আগুন আংশিক নিয়ন্ত্রণে

চট্টগ্রামের সীতাকুণ্ডের কুমিরায় অবস্থিত ইউনিটেক্স স্পিনিং লিমিটেডের তুলার গুদামে আগুন আংশিক নিয়ন্ত্রণে এসেছে। তবে গুদামের কিছু কিছু অংশে এখনো আগুন জ্বলছে।

রোববার সকাল সাড়ে ৮টার দিকে সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের জ্যেষ্ঠ স্টেশন কর্মকর্তা নুরুল আলম দুলাল বলেন, তুলার গোডাউনের ভেতরে কিছু কিছু জায়গায় আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি এখনো নেভেনি।

এর আগে গতকাল শনিবার সকাল ১০টায় গুদামের ভেতরে কাজ করার সময় ওয়েল্ডিং মেশিনের স্ফুলিঙ্গ তুলাতে পড়লে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা পুরো তুলার গুদামে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিটের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর আরও চারটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। এ ছাড়া বিজিবি ফায়ার ফাইটিংয়ের একটি ইউনিটও আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়।


এদিকে, এ অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে চট্টগ্রাম জেলা প্রশাসক আবুল বাশার মোহাম্মদ ফখরুজ্জামানের নির্দেশে ১০ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহাদাত হোসেন। পাঁচ কার্যদিবসের মধ্যে কমিটিকে তদন্ত প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।

 




সারাদেশ - এর আরো খবর

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

১২ মার্চ, ২০২৩ ১০:৪৪ পূর্বাহ্ন