শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রমজানে বাজার মনিটরিংয়ের নির্দেশ পুলিশ কর্মকর্তাদের

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন

    রমজানে বাজার মনিটরিংয়ের নির্দেশ পুলিশ কর্মকর্তাদের

    পবিত্র রমজান সামনে রেখে দ্রব্যমূল্য বৃদ্ধি প্রতিরোধে নিয়মিত বাজার মনিটরিংয়ের জন্য মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে।

    দ্রব্যমূল্য বৃদ্ধি, খাদ্যের অপর্যাপ্ততা ইত্যাদি বিষয়ে গুজব ছড়িয়ে কেউ যেন কোন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করতে না পারে সেজন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশনাও প্রদান করা হয়েছে।

    মঙ্গলবার দুপুরে পুলিশ হেডকোয়ার্টার্সে অনুষ্ঠিত মাসিক অপরাধ পর্যালোচনা সংক্রান্ত ভার্চ্যুয়াল সভায় সভাপতির বক্তৃতায় অ্যাডিশনাল আইজিপি (ক্রাইম অ্যান্ড অপারেশনস) মো. আতিকুল ইসলাম এসব নির্দেশনা প্রদান করেন।
    পুলিশের সকল মেট্রোপলিটন পুলিশ কমিশনার, রেঞ্জ ডিআইজি ও জেলার পুলিশ সুপারগণ ভার্চ্যুয়াল সভায় অংগ্রহণ করেন। পুলিশ হেডকোয়ার্টার্স প্রান্তে অন্যান্যের মধ্যে ডিআইজি (অপারেশনস) মো. হায়দার আলী খান এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

    সভায় জানুয়ারি’২৩ মাসের দেশের সার্বিক অপরাধ পরিস্থিতি সংক্রান্ত তথ্য উপস্থাপন করা হয়।
    সভায় সাম্প্রদায়িক ইস্যুকে কাজে লাগিয়ে কোন গোষ্ঠী যাতে কোন ধরনের ষড়যন্ত্র করতে না পারে সেজন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ ও পুলিশি তৎপরতা বাড়ানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়।

    রমজানের প্রয়োজনীয় পণ্য পরিবহন নিশ্চিতকল্পে সকল ধরনের চাঁদাবাজি প্রতিরোধে জেলা ও হাইওয়ে পুলিশকে সম্মিলিতভাবে দায়িত্ব পালনের নির্দেশনা প্রদান করা হয়।

    সভাপতি আসন্ন ঈদে ঘরমুখো মানুষের ঈদ যাত্রা নির্বিঘœ করার জন্য এখন থেকেই প্রস্তুতি গ্রহণের নির্দেশনা প্রদান করেন।
    তিনি মহাসড়কের দুই পাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং ফিটনেসবিহীন গাড়ির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের নির্দেশনা প্রদান করেন।

    সভায় উত্থাপিত বিভিন্ন মামলার পরিসংখ্যান পর্যালোচনায় দেখা যায়, গত জানুয়ারি মাসে পূর্ববর্তী ডিসেম্বর ২০২২ মাসের তুলনায় মোট দায়েরকৃত মামলা, ডাকাতি, খুন, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন মামলা কমেছে।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৪ মার্চ, ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৪ মার্চ, ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৪ মার্চ, ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন