শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রমজানের চাহিদার তুলনায় বাজারে বেশি পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ১৪ মার্চ, ২০২৩ ১০:২৫ অপরাহ্ন

    রমজানের চাহিদার তুলনায় বাজারে বেশি পণ্য মজুদ আছে : বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, রমজান মাসের চাহিদার তুলনায় বাজারে অনেক বেশি পণ্য মজুত আছে। কৃত্রিম উপায়ে কোন ব্যক্তি পণ্যের সংকট সৃষ্টির উদ্দেশ্যে অবৈধ মজুত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, ইতোমধ্যে বাজারে নজরদারি বাড়ানো হয়েছে। এক্ষেত্রে তিনি প্রচার মাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালনের অনুরোধ জানান।

    মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে ইপিবি’র সভাকক্ষে ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩ উদযাপন উপলক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে তিনি একথা বলেন। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর ব্রিফিংয়ের আয়োজন করে।
    বাণিজ্যমন্ত্রী বলেন, আসন্ন রমজানে কোন পণ্যের ঘাটতি নেই এবং সরবরাহ স্বাভাবিক রয়েছে। তাই এক সঙ্গে বেশি পণ্য ক্রয়ের প্রয়োজন নেই। ভোক্তাগণ নিজ দায়িত্বে এক সঙ্গে বেশি বা একমাসের পণ্য ক্রয় না করলে বাজারে পণ্যের উপর কোন চাপ পড়বে না বলে তিনি উল্লেখ করেন।

    তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেন, রমজান মাসে বাজার মনিটরিং আরও জোরদার করা হবে। সঠিক মূল্যে পণ্য বিক্রয়ের বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোকে সতর্ক করা হয়েছে। তিনি এ বিষয়ে বাজার ব্যবস্থাপনা কমিটিগুলোর প্রতি আরো দায়িত্বশীল ভূমিকা পালনের আহবান জানান।

    বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ভোক্তাকে পণ্য বিক্রয়ের রশিদ প্রদান করতে হবে, রশিদ না দেয়ার অভিযোগ পাওয়া গেলে ভোক্তা অধিকার আইনে বিক্রেতার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    উল্লেখ্য, ১৫ মার্চ ‘বিশ্ব ভোক্তা অধিকার দিবস-২০২৩’ উদযাপন উপলক্ষে বাণিজ্য মন্ত্রণালয় ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে  প্রধান অতিথি থাকবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।

    ব্রিফিংয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ,জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এএইচএম শফিকুজ্জামান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (রপ্তানি) মো. আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ১৪ মার্চ, ২০২৩ ১০:২৫ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ১৪ মার্চ, ২০২৩ ১০:২৫ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ১৪ মার্চ, ২০২৩ ১০:২৫ অপরাহ্ন