শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • কারামুক্ত চিত্র নায়িকা মাহিয়া মাহি

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ মার্চ, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ন

    কারামুক্ত চিত্র নায়িকা মাহিয়া মাহি

    চিত্রনায়িকা মাহিয়া মাহি কারামুক্ত হয়েছেন। দুই মামলায় জামিন লাভের পর শনিবার রাত ৮টার দিকে গাজীপুর জেলা কারাগার থেকে মুক্ত হন তিনি।

    জামিনের বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মহানগর পুলিশের সহকারী কমিশনার মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ ও ব্যবসায়ীর করা দুই মামলায় জামিন পেয়েছেন মাহিয়া মাহি।

    এর আগে শনিবার দুপুরে গাজীপুর আদালতে মাহিয়া মাহির সাত দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। আদালতের বিচারক রিমান্ড মঞ্জুর না করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে তাকে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়।

    শনিবার বেলা সাড়ে ১১টার দিকে বিমানবন্দর এলাকা থেকে মাহিয়া মাহিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দায়ের করা ডিজিটাল নিরাপত্তা আইনে তাকে গ্রেপ্তার করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একই মামলার আসামি তার স্বামী রকিব সরকার পলাতক।

    ফেসবুক লাইভে গিয়ে মাহিয়া মাহি ও তার স্বামী রকিব সরকার মানহানিকর তথ্য প্রচার করে আইনশৃঙ্খলা অবনতি ঘটানোর চেষ্টা করেছেন, এমন অভিযোগে পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করে। গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানার এসআই মোহাম্মদ রোকন মিয়া গতকাল শুক্রবার রাত ৯টার দিকে এ মামলা করেন। একই দিনে তাদের আসামি করে গাজীপুরের এক ব্যবসায়ী আরেকটি মামলা করেন।




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    বাংলার আদি নববর্ষের খোঁজ শীর্ষক সেমিনার

    ১৮ মার্চ, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ন

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ব্যান্ড তারকা শাফিন আহমেদের মৃত্যু

    ১৮ মার্চ, ২০২৩ ১১:৪৬ অপরাহ্ন