শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ভোলা জেলা নাগরিক ফোরামের শীতবস্ত্র বিতরণ

    মনির আসলামী, ভোলা প্রতিনিধি

    ২৫ ডিসেম্বর, ২০২১ ১১:০৬ অপরাহ্ন

    ভোলা জেলা নাগরিক ফোরামের শীতবস্ত্র বিতরণ

    ভোলার চরফ্যাসনে অসহায় শীতার্থ মানুষের মাঝে ভোলা জেলা নাগরিক ফোরামের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে৷শনিবার (২৫ ডিসেম্বর) সকাল ১০টায় ফ্যাশন স্কয়ারে পৌর মেয়র মোঃ মোরশেদ ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় ও ভোলা জেলা নেতৃবৃন্দদের  নিয়ে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন৷

    ভোলা জেলা নাগরিক ফোরাম(দক্ষিণ) এর সভাপতি এম আবু সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর কাউন্সিলর আকতারুল আলম সামু,  ভোলা জেলা নাগরিক ফোরামের কেন্দ্রীয় কমিটির সভাপতি হাজী মোক্তার হোসেন, উপদেষ্টা ইঞ্জিনিয়ার আবদুল হালিম, যুগ্ম-সাধারণ সম্পাদক মেহেদী চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক মামুন ঢালী, আল আমিন মুন্না,মহিলা সম্পাদক ফারজানা আফরোজ সখী৷ অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ইয়ুথ পাওয়ার ইন বাংলাদেশ চরফ্যাশন উপজেলা শাখার সভাপতি  ও নাগরিক ফোরামের সহ সভাপতি মনির আসলামি৷

    অনুষ্ঠানে প্রধান অতিথি পৌর মেয়র মোঃ মোরশেদ বলেন, মানবিক সেবায় স্বেচ্ছায় আত্নপ্রণোদিত হয়ে শীতে অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করে অনন্য এত দৃস্টাস্ত স্হাপন করলো ভোলা জেলা নাগরিক ফোরাম। অসহায়দের কস্ট লাঘবে  তাদের একটি কাজ।এই মহতি কাজের জন্য নেতৃবৃন্দকে সাধুবাদ জানাই৷

    ফোরামের কেন্দ্রীয় সভাপতি হাজি মোকতার হোসেন বলেন, ইতিপূর্বে ভোলা জেলা নাগরিক ফোরাম চরফ্যাশসন উপজেলায় অসংখ্য অসহায় পরিবারকে আর্থিক সহায়তা দিয়ে আসছে।ঘর ও দোকান নির্মাণসহ সাধারণ মানুষের বিভিন্ন দাবি আদায়ের লক্ষ্যে মানবিক ও সামাজিক কার্যক্রম পরিচালনা করে আসছে৷ এরই ধারাবাহিকতায় ২৫ ডিসেন্বর শনিবার চরফ্যাশন উপজেলায় বিভিন্ন ইউনিয়নে হাফেজি মাদরাসার শিক্ষার্থীসহ  অসহায় পাচঁ শতাধিক মানুষের মাঝে অরাজনৈতিক সামাজিক সংগঠন ভোলা জেলা নাগরিক ফোরামের পক্ষ থেকে শীতবস্র বিতরণ করা হয়েছে।

    ভোলা জেলা দক্ষিণের সভাপতি আবু সিদ্দিক বলেন, নাগরিক ফোরামের মানবিক কাজগুলো অব্যাহত থাকবে। আমরা সবার সহযোগিতা পেলে, সামাজিক, মানবিক দিকগুলো অনেকটা আরও এগিয়ে নিয়ে যাব। তিনি কেন্দ্রীয় ও জেলা থেকে আগত সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৫ ডিসেম্বর, ২০২১ ১১:০৬ অপরাহ্ন