শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • দেশে ইসলাম এসেছে শান্তির পথে : তথ্যমন্ত্রী

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ মার্চ, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ন

    দেশে ইসলাম এসেছে শান্তির পথে : তথ্যমন্ত্রী

    তথ্য ও সম্প্রচার মন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, আমাদের দেশে ইসলাম এসেছে শান্তির পথে, ওলী-আউলিয়াদের হাত ধরে । কোনো যুদ্ধ-বিগ্রহের মাধ্যমে নয়। আমাদের দেশ সকল ধর্মের শান্তির দেশ।

    তিনি বলেন, ওলী-আউলিয়ারা সে কারণে সম্মানের পাত্র। তাদের যারা সম্মান করে না, তারা বিএনপির দোসর। এরা গোলযোগ তৈরি করে, যা কখনো সমীচীন নয়।

    বুধবার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ আয়োজিত আলোচনা সভা ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন। ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ রাজনৈতিক দলের  চেয়ারম্যান আল্লামা সৈয়দ বাহাদুর শাহ মোজাদ্দেদীর সভাপতিত্বে সভায় ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন,  ইসলামি ঐক্যজোটের চেয়ারম্যান মিছবাহুর রহমান চৌধুরীসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

    হাছান মাহমুদ বলেন, ইসলামের জন্য জননেত্রী শেখ হাসিনা যা করেছেন, বঙ্গবন্ধুর পরে আর কোনো সরকার বা কেউ সেটি করেননি। তিনি বলেন, প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যার নির্দেশে সারাদেশে এক লাখ মসজিদভিত্তিক মক্তব প্রতিষ্ঠা হয়েছে, যেখানে শিক্ষকরা মাসিক ৫ হাজার ২ শত টাকা করে ভাতা পান। শেখ হাসিনার নির্দেশে সারাদেশে জেলা-উপজেলায়  যে মসজিদ নির্মিত হয়েছে ও হচ্ছে, সেগুলোর দিকে তাকালে চোখ জুড়িয়ে যায়।

    তিনি বলেন, 'এরশাদ এবং খালেদা জিয়া কওমি মাদ্রাসা স্বীকৃতির মূলা ঝুলিয়ে রেখে ভোট টানলেও স্বীকৃতি দেননি । যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা করেছেন।  এবং এ স্বীকৃতির পর তাদের অনেকের সরকারি চাকুরিও হয়েছে।'

    ওয়ার্কার্স পাটির সভাপতি রাশেদ খান মেনন তার বক্তৃতায় সততা ও দেশপ্রেমের মাধ্যমে দেশ গড়ায় সকলের প্রতি আহবান জানান।  

    ইফতারের আগে সভায় দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ২৯ মার্চ, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ২৯ মার্চ, ২০২৩ ১০:৩৩ অপরাহ্ন