শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • অগ্রণী ব্যাংকের নতুন ডিএমডি ওয়াহিদা বেগমের যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ মার্চ, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ন

    অগ্রণী ব্যাংকের নতুন ডিএমডি ওয়াহিদা বেগমের যোগদান

    অগ্রণী ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) হিসেবে ২৮ মার্চ  যোগদান করেছেন ওয়াহিদা বেগম। ২৭ মার্চ ২০২৩ অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের এক প্রজ্ঞাপনে অগ্রণী ব্যাংকে তাকে পদায়ন করা হয়। যোগদান পূর্বে তিনি আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হিসেবে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেন।

    ওয়াহিদা বেগম ১৯৯৮ সালে সিনিয়র অফিসার (প্রবেশনারী) হিসেবে রূপালী ব্যাংকে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। চাকরির বিভিন্ন পর্যায়ে তিনি রূপালী ব্যাংকের মহাব্যবস্থাপক, জোনাল ম্যানেজার, বিভাগীয় প্রধান, রূপালী সিকিউরিটিজ লিমিটেডের সিইও হিসেবে কর্মরত ছিলেন। নোয়াখালী জেলার বেগমগঞ্জ থানার মরহুম আবদুল ওহাব ভূঁইয়া ও নুরজাহান বেগমের কন্যা ওয়াহিদা বেগম ১৯৭৪ সালে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।

    তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। তিনি মালয়েশিয়া, দুবাই এ ব্যাংকিং বিষয়ক বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়েছেন।

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ৩১ মার্চ, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ৩১ মার্চ, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ৩১ মার্চ, ২০২৩ ১০:৩৪ অপরাহ্ন