শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ‘ব্রহ্মপুত্র নদে সেতু  যোগাযোগে নব দিগন্তের সূচনা করবে’

    জাগো কণ্ঠ ডেস্ক

    ৮ নভেম্বর, ২০২১ ০৮:৪৫ পূর্বাহ্ন

    ‘ব্রহ্মপুত্র নদে সেতু  যোগাযোগে নব দিগন্তের সূচনা করবে’

    প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসেন এমপি বলছেন, রৌমারী, রাজিবপুর উপজেলার সাথে কুড়িগ্রাম জেলা সদরের সংযোগ সেতু নির্মিত হলে দেশের উত্তরাঞ্চলের ৭ জেলার সাথে রাজধানী ঢাকার যোগাযোগের ক্ষেত্রে এক নতুন দিগন্তের সূচনা করবে। এ সেতু অবহেলিত এ বিস্তীর্ণ জনপদের উন্নয়নের মাইলস্টোন হিসেবে ভূমিকা রাখবে, যার মধ্য দিয়ে অর্থনৈতিক অগ্রগতি ও কর্মসংস্থান সৃষ্টি হবে এবং কৃষিভিত্তিক এ অঞ্চলে শিল্প প্রতিষ্ঠান স্থাপনের দুয়ার খুলে দেবে। এছাড়াও ভারতের আসাম ও মেঘালয়ের সাথে বিনিয়োগ ও বাণিজ্য সম্প্রসারণেও এ ব্রিজ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

    তিনি বলেন, এ ব্রিজ নির্মাণের জন্য মহান সংসদে দাবি তুলেছি। মাননীয় প্রধান মন্ত্রীর সাথে কথা বলেছি এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ে ডিও লিটার প্রেরণ করেছি। এরই পরিপ্রেক্ষিতে সেতু বিভাগের কর্মকর্তারা আজ সরেজমিনে ব্রিজের সম্ভাব্য স্থান পরিদর্শনে এসেছেন। ইনশাআল্লাহ এ ব্রিজ নির্মিত হবে।

    তিনি রবিবার দিনব্যাপি ব্রম্মপুত্র নদে সেতু নির্মানের সাম্ভব্য স্থান; রৌমারী উপজেলার ফলুয়ারচর থেকে চিলমারী উপজেলার রমনা ঘাট, বনগ্রাম ঘাট, উলিপুর উপজেলার সাহেবের আলগা ইউনিয়নের হবিগঞ্জ ঘাট এলাকা পর্যন্ত এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন।

    এসময় তার সাথে ছিলেন সেতু কর্তৃপক্ষের পরিচালক ড. মনিরুজ্জামান, প্রজেক্ট ডিরেক্টর লিয়াকত হোসেন, সেতু কর্তৃপক্ষের উপসচিব মো. আবুল হাসান, রৌমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান শেখ আব্দুল্যাহ প্রমুখ। (প্রেস বিজ্ঞপ্তি)।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৮ নভেম্বর, ২০২১ ০৮:৪৫ পূর্বাহ্ন