দেশে স্বর্ণের দাম আবারও বাড়ানো হয়েছে। স্থানীয় বাজারে তেজাবী স্বর্ণের (পাকা স্বর্ণ) মূল্য বৃদ্ধির পরিপ্রেক্ষিতে এ দাম বাড়ানো হয়।
সব থেকে ভালো মানের স্বর্ণের দাম ভরিতে ১ হাজার ৫১৬ টাকা বাড়িয়ে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। এতে ভালো মানের প্রতি ভরি স্বর্ণের দাম হয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।
বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) জানিয়েছে, রোববার থেকে স্বর্ণের এই নতুন দাম কার্যকর করা হবে।