শিরোনাম
  • ৪৬তম বিসিএসের গেজেট প্রকাশ, নিয়োগ পেলেন ১,৪১৬ জন সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ
  • সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতা বহিষ্কার

    নিজস্ব প্রতিবেদক

    ২ এপ্রিল, ২০২৩ ১১:১৬ পূর্বাহ্ন

    সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় যুবদলের তিন নেতা বহিষ্কার

    সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় ঢাকা মহানগর উত্তর যুবদলের তিন নেতাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

    বহিস্কৃত নেতাদের মধ্যে রয়েছেন যুবদল নেতা ইসমাইল হোসেন, মোঃ আসিফ এবং জুয়েল খান।

    শনিবার যুবদলের দপ্তর সম্পাদক কামরুজ্জামান দুলাল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠন বিরোধী কার্যকলাপের সাথে জড়িত থাকা ও বিশৃঙ্খলা সৃষ্টির কারণে জাতীয়তাবাদী যুবদল পল্লবী থানার ৬ নং ওয়ার্ড শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ ইসমাইল হোসেন, রুপনগর থানা শাখার যুগ্ম সম্পাদক মোঃ আসিফ এবং পল্লবী থানা যুবদলের সাবেক সহসভাপতি জুয়েল খানকে সংগঠন থেকে বহিস্কার করা হয়েছে।

    যুবদল সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

    উল্লেখ্য, শুক্রবার রাজধানীর পল্লবীতে ঢাকা মহানগর উত্তর বিএনপির ইফতার পার্টিতে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভার্চ্যুয়ালী বক্তব্য দেয়ার সময়  যুবদলের কিছু উচ্ছৃঙ্খল নেতাকর্মী দায়িত্বরত সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে বেশ কয়েকজন গণমাধ্যম কর্মী আহত হয়।




    রাজনীতি - এর আরো খবর