শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ১২৫ দিনের স্থায়ী আমানত নিয়ে এল পদ্মা ব্যাংক

    নিজস্ব প্রতিবেদক

    ৪ এপ্রিল, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

    ১২৫ দিনের স্থায়ী আমানত নিয়ে এল পদ্মা ব্যাংক

    ব্যাংক-এ গচ্ছিত স্থায়ী আমানতের লাভ উপভোগ করতে এখন এক যুগ কিংবা দশ বছর ধরে অপেক্ষা করতে হবে না গ্রাহকদের। চতুর্থ প্রজন্মের পদ্মা ব্যাংক নিয়ে এসেছে মাত্র ১২৫ দিন বা চার মাসের স্থায়ী আমানত প্রোডাক্ট। সুদ হারও পাওয়া যাচ্ছে সর্বোচ্চ ৯.৫০% পর্যন্ত।

    সম্প্রতি এই রকম দুটি স্থায়ী আমানত প্রোডাক্ট উদ্বোধন করেছে পদ্মা ব্যাংক লিমিটেড। যা গ্রাহকদের দিচ্ছে স্বল্প সময়ে আমানতের লাভ হাতে পাওয়ার সুযোগ। স্কিমগুলো হলে পদ্মা এলিগেন্ট ও পদ্মা প্রফেশনাল। এছাড়া খাদ্য উৎপাদন খাতে যারা অবদান রাখছেন তাঁদের জন্য রয়েছে পদ্মা মৌসুম স্কিম ডিপোজিট। যেখানে মাত্র ৫০ টাকা মাসিক কিস্তিতে সঞ্চয়ী হিসাব পরিচালনা করতে পারবেন গ্রাহকরা।  

    পদ্মা এলিগেন্ট: নারীদের সঞ্চয়ে উৎসাহিত করতেই সম্প্রতি এই স্কিমটি চালু করা হয়েছে। বিশেষ এই ডিপোজিট স্কিমটি সাজানো হয়েছে নারীদের নানা সুবিধার কথা মাথায় রেখে। ফিক্সড ডিপোজিট স্কিমটি ১২৫ দিনের জন্য, ৮ থেকে ৯.৫০% পর্যন্ত সুদ হারে। ১৮ বছরের ঊর্ধ্বে যে কোন বাংলাদেশী নারী এই স্কিমটি পরিচালনা করতে পারবেন।

    পদ্মা প্রফেশনাল: এই ফিক্সড ডিপোজিট স্কিমটি ডাক্তার, ইঞ্জিনিয়ার, আর্কিটেক্ট এবং চার্টার্ড প্রফেশনালসহ অন্যান্য পেশাজীবীদের জন্য বিশেষ ভাবে ডিজাইন করা হয়েছে। ১২৫ দিনের এই ফিক্সড ডিপোজিট অ্যাকাউন্টটি সর্বোচ্চ সাড়ে ৯ শতাংশ হারে খোলা যাবে ৫০ হাজার টাকা থেকে যে কোন অঙ্কের।

    পদ্মা মৌসুম: খাদ্য উৎপাদন করে দেশের অর্থনীতির চাকা সচল রেখেছেন যারা, তাদের সম্মান জানাতে দারুণ এক পদক্ষেপ নিল পদ্মা ব্যাংক লিমিটেড। তাদের জন্য চালু করা হল পদ্মা মৌসুম স্কিম। শস্য, পোল্ট্রি এবং ফিসারিস খাতে যারা শ্রম দেন তাদের জন্যই এই স্কিমটি। মাত্র ৫০ টাকা দিয়ে শুরু করা যাবে এই একাউন্ট, সর্বোচ্চ ১০ হাজার টাকা পর্যন্ত। সুদহার পাওয়া যাবে সর্বোচ্চ ১০% পর্যন্ত।  

    পদ্মা এলিগেন্ট, পদ্মা প্রফেশনাল এবং পদ্মা মৌসুমের মত আকর্ষনীয় ডিপোজিট স্কিম-সহ সবমিলিয়ে বিভিন্ন মেয়াদ ও আকর্ষণীয় রেটে ১৮টি স্কিম আছে পদ্মা ব্যাংক লিমিটেডের।

     

     




    সাতদিনের সেরা খবর

    অর্থ-বাণিজ্য - এর আরো খবর

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    দাম কমলো এলপিজি ও অটোগ্যাসের

    ৪ এপ্রিল, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    এপেক্স ফুটওয়্যারের লভ্যাংশ ঘোষণা

    ৪ এপ্রিল, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    চালু হলো রূপালী ব্যাংকের ‘রূপালীক্যাশ’

    ৪ এপ্রিল, ২০২৩ ১০:১২ পূর্বাহ্ন