শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • মামার ভোট পর্যবেক্ষণে গিয়ে আক্রান্ত রাব্বানী

    নিজস্ব প্রতিবেদক

    ২৭ ডিসেম্বর, ২০২১ ০৮:২৭ পূর্বাহ্ন

    মামার ভোট পর্যবেক্ষণে গিয়ে আক্রান্ত রাব্বানী
    আহত গোলা রাব্বানী

    ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মামার ভোট পর্যবেক্ষণ করতে গিয়ে প্রতিপক্ষের হামলার শিকার হয়েছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ-ডাকসু’র জিএস গোলাম রাব্বানী। মাদারীপুর রাজৈর উপজেলার ইশিবপুর ইউনিয়নের গাংকান্দি সরকারি বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। তিনি হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

    জানা গেছে, নিজ গ্রামের বাড়ির পার্শ্ববর্তী ইউনিয়ন পরিষদ নির্বাচনে তার মামা চেয়ারম্যান পদপ্রার্থীর পর্যবেক্ষক হিসেবে ছিলেন গোলাম রাব্বানী। জাল ভোট নিয়ে উত্তেজনার এক পর্যায়ে এক পর্যায়ে প্রতিপক্ষ তার ওপর হামলা চালিয়ে কুপিয়ে আহত করে। এতে তার হাতের আঙ্গুলে আঘাত লাগে।

    পরে রাব্বানী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তিনি জাল ভোট দেওয়ার কাজে বাধা দিয়েছিলেন। তাই তার ওপর হামলার ঘটনা ঘটেছে। তিনি আরও অভিযোগ করেন প্রতিপক্ষ মোটরসাইকেল প্রতীকের প্রার্থী মোশারফ মোল্লার সমর্থকরা তার ওপর হামলা করে। এ সময় তিনি হাতের আঙুলে আঘাতপ্রাপ্ত হন।

    রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. চৈতালী জানান, রাব্বানীর হাতের একটি আঙুলে আঘাত লেগেছে। আঙুলটিতে আঘাত হাড় পর্যন্ত পৌঁছেছে। তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ২৭ ডিসেম্বর, ২০২১ ০৮:২৭ পূর্বাহ্ন