শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • ‘বঙ্গবন্ধুকে নিয়ে গান’ সিডির মোড়ক উন্মোচন

    নিজস্ব প্রতিবেদক

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:১৮ পূর্বাহ্ন

    ‘বঙ্গবন্ধুকে নিয়ে গান’ সিডির মোড়ক উন্মোচন

    বাংলাদেশ সংগীত পরিষদ প্রকাশিত ‘বঙ্গবন্ধুকে নিয়ে গান’ সিডির মোড়ক উন্মোচিত হয়েছে।
    মুজিব শতবর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে সোমবার সন্ধ্যায় বাংলা একাডেমী নজরুল মঞ্চে বঙ্গবন্ধুকে নিয়ে রচিত ১১টি নতুন গানের এই সিডি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ, শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি এইচ এন আশিকুর রহমান, বাংলাদেশ ইউনিভার্সিটি অভ প্রফেশনালস এর বঙ্গবন্ধু চেয়ার অধ্যাপক ড. সৈয়দ আনোয়ার হোসেন এবং সংগীত পরিষদের সভাপতি রেহানা আশিকুর রহমান, মহাসচিব ফেরদৌস হোসেন ভুঁইয়া ও সিনিয়র সহসভাপতি শেখ সাদী খান।

    সংগীত পরিষদের সভাপতির পরিচালনায় আমন্ত্রিত মন্ত্রী ও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তারা এই সিডি প্রকাশের জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে বলেন, সংগীত শিল্পীদের এই সংগঠন তিন দশক ধরে দেশে সংস্কৃতির বিকাশ, শিল্পীদের সম্মান প্রতিষ্ঠা ও সংগীতের মানোন্নয়নে প্রশংসনীয় ভূমিকা রেখে আসছে।

    হাসিনা মমতাজ, খুরশীদ আলম, রথীন্দ্রনাথ রায়, মো. রফিকুল আলম, শাহীন সামাদ, তিমির নন্দী, ফাতেমা-তুজ-জোহরা, লীনু বিল্লাহ, তপন চৌধুরী, রেহানা আশিকুর রহমান, কামাল আহমেদসহ প্রায় অর্ধশত সংগীতশিল্পী গানগুলোতে কন্ঠ দিয়েছেন।

    গীতিকার ফেরদৌস হোসেন ভুঁইয়া, শাফাত খৈয়াম, কাজী রোজী, ওসমান শওকত, চৌধুরী আবিদা রহমান ও আবাম ছালাউদ্দিনের লেখা ১১টি গানের সুর ও সংগীত পরিচালনা করেছেন শেখ সাদী খান, এ কে আজাদ মিন্টু, ফোয়াদ নাসের বাবু, বদরুল আলম বকুল, আনিসুর রহমান তনু, সুজেয় শ্যাম ও মো. শাহনেওয়াজ। সিডিটির বিক্রয়মূল্য রাখা হয়েছে পঞ্চাশ টাকা।

     




    সাতদিনের সেরা খবর

    বিনোদন - এর আরো খবর

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ইলিয়াস কাঞ্চনকে নিয়ে ফেসবুকে যা লিখলেন শাকিব খান

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:১৮ পূর্বাহ্ন

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    যে তুচ্ছ অভিযোগে থালাপতি বিজয়ের নামে মামলা

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:১৮ পূর্বাহ্ন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    যে কারণে ইত্যাদির জন্য গান লিখলেন জীবন

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:১৮ পূর্বাহ্ন

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ‘নতুন অধ্যায়’র ঘোষণা শাকিব খানের

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:১৮ পূর্বাহ্ন

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ছেলের জন্য পিঠে কী লিখেছিলেন শাহরুখ খান?

    ২৮ ডিসেম্বর, ২০২১ ০৭:১৮ পূর্বাহ্ন