শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পবিত্র শবে কদর আজ

    নিজস্ব প্রতিবেদক

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ন

    পবিত্র শবে কদর আজ

    আজ মঙ্গলবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর বা শবেকদর। সারাদেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্যময় পরিবেশে পালিত হবে মহিমান্বিত এ রাত। পবিত্র কোরআনের ঘোষণা অনুযায়ী হাজার মাসের চেয়ে উত্তম শবেকদরের রাত। আজ সূর্যাস্তের পর থেকে কাল ফজরের আগ পর্যন্ত এ রাতের তাৎপর্য বহাল থাকবে।

    এ উপলক্ষ্যে বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ সারা দেশের অধিকাংশ মসজিদে আলোচনা, মিলাদ, নফল ইবাদত, দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হবে।

    পবিত্র লাইলাতুল কদর উপলক্ষ্যে দেশবাসীসহ সমগ্র মুসলিম উম্মার জন্য মাগফিরাত ও কল্যাণ কামনা করে বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

    ইসলাম ধর্মের বিধান অনুযায়ী, অন্যান্য সময় ১ হাজার মাস ইবাদত করলে যে সওয়াব পাওয়া যায়, শবেকদরের এ রাতে ইবাদত করলে তার চেয়ে বেশি সওয়াব পাওয়া যায়। তাই এ রাতে ইবাদত-বন্দেগি করে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য মোনাজাত করেন ধর্মপ্রাণ মুসলমানরা। এ কারণে মুসলমানদের কাছে শবেকদরের গুরুত্ব ফজিলত অতুলনীয়।

    হাদিস শরিফের বর্ণনা অনুযায়ী, রমজানের শেষ দশকে যেকোনো বিজোড় রাত কদর হতে পারে। তবে, ২৬ রমজানের দিবাগত রাতেই লাইলাতুল কদর আসে বলে অধিকাংশ আলেমের অভিমত। শবে কদরের এ রাতে মুসলমানদের জন্য আল্লাহর পক্ষ থেকে সর্বশেষ আসমানি কিতাব পবিত্র কোরআন অবতীর্ণ হয় এবং এ রাতকে কেন্দ্র করে ‘আল-কদর’ নামে একটি সূরাও নাজিল করা হয়।

    বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানদের মতো বাংলাদেশের মুসলমানরাও নিজেদের গুনাহ মাফ এবং অধিক সওয়াব অর্জনের আশায় নফল নামাজ, কোরআন তেলাওয়াত, জিকির-আজকারের মধ্যদিয়ে রাতটি অতিবাহিত করবেন। পবিত্র এই রাতে অনেকে কবরস্থানে গিয়ে আত্মীয়স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। এছাড়া সাধ্যমতো দান-সদকা করে থাকেন অনেকে।

    শবেকদর উপলক্ষ্যে আগামীকাল বুধবার সরকারি ছুটি থাকবে। এ উপলক্ষ্যে দৈনিক পত্রিকাগুলো বিশেষ নিবন্ধ প্রকাশ করবে। বিটিভিসহ বেসরকারি টেলিভিশন চ্যানেল ও বেতারে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করা হবে।




    সাতদিনের সেরা খবর

    ধর্ম - এর আরো খবর

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    হারামকে হালাল জ্ঞান করার ভয়াবহ পরিণতি

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ন

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    এ বছর সরকারি খরচে কাউকে হজে পাঠানো হবে না

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ন

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    বায়তুল মুকাররমের নতুন খতিব মুফতি আবদুল মালেক

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ন

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ওলামায়ে কেরাম জাতির সম্পদ-ধর্ম উপদেষ্টা 

    ১৮ এপ্রিল, ২০২৩ ১১:২৫ পূর্বাহ্ন