শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী

    গাইবান্ধা প্রতিনিধি

    ২০ এপ্রিল, ২০২৩ ০৩:২৫ অপরাহ্ন

    গাইবান্ধায় কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী

    বাংলাদেশ কৃষক লীগের ৫১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে গাইবান্ধা কৃষকলীগ জেলা শাখার উদ্যোগে বুধবার  বিভিন্ন কর্মসূচি পালন করা হয়। কর্মসূচির মধ্যে ছিল দলীয় ও জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্প মাল্য অর্পণ ও আলোচনা সভা। এতে প্রধান অতিথি ছিলেন গাইবান্ধা জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক।

    জেলা আওয়ামী লীগ কার্যালয়ে কৃষকলীগের জেলা সহ-সভাপতি অধ্যক্ষ সাইদুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দীপক কুমার পালের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক পিয়ারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আমিনুজ্জামান রিংকু, দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম সাকা, প্রচার ও প্রকাশনা সম্পাদক তানজিমুল ইসলাম জামিল, তথ্য ও গবেষনা বিষয়ক সম্পাদক মোশাররফ হোসেন দুলাল, জেলা কৃষক লীগের যুগ্ম সাধারন সম্পাদক অধ্যক্ষ তাজুল ইসলাম বকুল  প্রমুখ।  

    বক্তারা বলেন, ২০৪১ সালে স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে প্রধানমন্ত্রীর হাতকে শক্তিশালী করার জন্য বাংলাদেশ কৃষকলীগ দিনরাত কঠোর পরিশ্রম করে যাচ্ছে। নির্বাচন সামনে রেখে নৌকা মার্কায় ভোট চেয়ে ঐক্যবদ্ধ হওয়ার আহŸান জানান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নত দেশ গড়ার লক্ষ্যে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর