শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ৪ জন নিহত

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ এপ্রিল, ২০২৩ ০৯:৫৩ অপরাহ্ন

    গোবিন্দগঞ্জে মর্মান্তিক সড়ক দুঘর্টনায় ৪ জন নিহত

    গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার তালুককানুপুর ইউনিয়নের রংপুর-বগুড়া মহাসড়কের তালতলা এলাকায় এক মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় ৪ সিএনজি যাত্রী নিহত হয়েছেন। নিহতদের মরদেহ গোবিন্দগঞ্জ হাইওয়ে থানায় নেয়া হয়েছে। নিহতরা হলেন, উপজেলার তালুকানুপুর ইউনিয়নের উত্তরপাড়া গ্রামের বোরহানের ছেলে আব্দুল লতিফ(৪২),পলাশবাড়ী উপজেলার শ্রীতলা গ্রামের আবু বক্করের ছেলে ইদ্রীস আলী (২৮) ও একই গ্রামের এনামুল হকের ছেলে রোহান (২২)।নিহত একজনের পরিচয় পাওয়া যায়নি।

    পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার বিকেল ৫টার দিকে মহাসড়কে ঢাকা থেকে ছেড়ে আসা রংপুরগামী একটি  যাত্রীবাহী বাস বিপরিত দিক থেকে আসা ওই সিএনজি অটো রিক্সাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই ৩জন এবং হাসপাতালে নেয়ার পথে ১জন যাত্রী মারা যান। এসময় ১জন গুরুতর আহত হোন।

    নিহতরা সকলেই কোমরপুরগামী ওই সিএনজিটি যাত্রী বলে জানান হাইওয়ে থানার ওসি আমিনুল ইসলাম। তিনি আরও জানান, তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। ঘাতক বাসটিকে আটক করা হয়েছে। এঘটনার পরপরই উপজেলা নির্বাহী অফিসার আরিফ হোসেন ঘটনাস্থল ও উপজেলা স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর