শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২১ এপ্রিল, ২০২৩ ০৯:৫৫ অপরাহ্ন

    গাইবান্ধায় পুলিশ নারী কল্যাণ সমিতির ঈদ সামগ্রী বিতরণ

    গাইবান্ধায় গরীব,অসহায় ও পিছিয়ে পড়া মানুষ যারা অর্থাভাবে ঈদের খাদ্য সামগ্রী কিনতে অপারগ। তাদের বিষয়টি মাথায় রেখে গাইবান্ধা পুলিশ নারী কল্যান সমিতি ( পুনাক) এর সভানেত্রী মাহবুবা আক্তার এর নের্তৃত্বে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। গাইবান্ধা পুলিশ নারী কল্যান সমিতির আয়োজনে বৃহস্পতিবার সকালে জেলা পুলিশ লাইন্স ড্রিল সেডে ২শ অসহায় মহিলাদের মাঝে ঈদ সামগ্রী স্বরুপ চাল, সেমাই, চিনি, দুধ,কিসমিস, সয়াবিন তেল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও বিতরণ করেন গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন। সভাপতিত্ব করেন পুনাক সভানেত্রী মাহবুবা আক্তার।

    এ সময় উপস্থিত ছিলেন- গাইবান্ধা অতিরিক্ত পুলিশ সুপার এ সার্কেল ধ্রুপ জ্যোতির্ময় গোপ, পুনাক সহ-সভানেত্রী রিফা ফারিজা, পুনাক সদস্য ডা: রাহনুমা রায়হান শুচি, সদর থানার অফিসার ইনচার্জ মাসুদুর রহমান, ওসি পত্নী মোছা: নাজমীন নাহার, ইন্সপেক্টর হেলাল উদ্দিন, গাইবান্ধা ট্রাফিক অফিসার ইনচার্জ নূর আলম সিদ্দিক, গাইবান্ধা প্রেসক্লাবের সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক ও এস এ টিভি প্রতিনিধি কায়সার প্লাবন, যুগ্ন সাধারণ সম্পাদক ও দৈনিক নতুন দিন পত্রিকার প্রতিনিধি সঞ্জয় সাহা সহ অনেকে।

    গাইবান্ধার গুচ্ছগ্রাম এর বাসিন্দা ভিক্ষুক আছমা বলেন- পুলিশ নারী কল্যান সমিতির এই ঈদ সামগ্রী পেয়ে আমি খুব খুশী। আমার দুই বাচ্চা। ঈদের দিন এসব রেধে বাচ্চারা সহ ঈদ পালন করব। আমি না খেলেও অন্তত বাচ্চাদের জন্য কিনতে হতো। এই খাবার না পেলে আমাকে মানুষের থেকে সাহায্য চেয়ে কিনতে হত। আমি এ জন্য তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

    পুনাক সভানেত্রী মাহবুবা আক্তার” সুবিধাভোগীদের উদ্দেশ্যে বলেন- আপনারা যারা অসহায় মানুষ রয়েছেন তাদের জন্য আমাদের এই ঈদ সামগ্রী বিতরণ। আমার কাছে তেমন অর্থ নেই। যতটুকু ছিল সেটা দিয়ে আপনাদের এই ঈদ সামগ্রী কেনা।

    “গাইবান্ধা জেলা পুলিশ সুপার কামাল হোসেন” বলেন- আমরা এবার ইফতার আয়োজন বাদ দিয়েছি শুধু আপনাদের পাশে থাকবার জন্য। ইফতার এর পিছনে যে অর্থ ব্যায় হতো, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ ইফতার পার্টিতে আমরা যে অর্থ ব্যায় করতাম তা যেন আপনারা যারা দরিদ্র ও পিছিয়ে পড়া মানুষ রয়েছেন তাদের জন্য ঈদ সামগ্রী কিনে দেই। যাতে আপনারা ভালভাবে ঈদ পালন করতে পারেন




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর