শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • সাঘাটায় অর্থাভাবে খামার পরিচালনায় দিশেহারা সাবু মিয়া

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৮ এপ্রিল, ২০২৩ ১১:১১ অপরাহ্ন

    সাঘাটায় অর্থাভাবে খামার পরিচালনায় দিশেহারা সাবু মিয়া

    গাইবান্ধার সাঘাটা উপজেলার কামালেরপাড়া ইউনিয়নের কৈচরা গ্রামের মোঃ আঃ সালাম ব্যাপারীর পুত্র সাবু মিয়া উপজেলা প্রাণী সম্পদ ও মৎস বিভাগ সহ বিভিন্ন সংস্থার সাথে যোগাযোগ করে প্রশিক্ষণ নিয়ে হাসঁ মুরগী খামার করে পরিবার পরিজন নিয়ে স্বাচ্ছন্দ্যে জীবিকা নির্বাহ করে আসছিল। সম্প্রতি করোনাকালীন সময়ে খামারটিতে ব্যাপকভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হয়।

    সরেজমিনে গেলে প্রতিবেশী প্রভাষক মাহফুজার রহমান জানান, সাবু মিয়ার জীবন যাত্রার মানউন্নয়নে এবং আর্থিক লাভবানের আশায় দীর্ঘদিন থেকে হাসঁ মুরগীর খামারী হিসেবে ব্যাপক সাড়া জাগিয়েছিল। কিন্তু করোনা কালীন সময়ে হাসঁ মুরগীর দাম কমে যাওয়ায় ও বাজারজাত করতে না পেরে তিনি ব্যাপক লোকসানে আর্থিকভাবে চরম ক্ষতিগ্রস্থ হয়ে পড়েন। এই ক্ষতিকে পুষিয়ে নেয়ার লক্ষ্যে মৎস বিভাগের পরামর্শক্রমে খাচায় মৎস্য চাষ শুরু করলেও অর্থাভাবে হাসঁ-মুরগীর খামার চালাতে পারছেন না।  

    এদিকে খামারি সাবু মিয়া জানান,  আর্থসামাজিক উন্নয়নের লক্ষে দীর্ঘদিনের পরিকল্পনা মোতাবেক প্রায় ১৫লক্ষ টাকা পুজি নিয়ে হাসঁ, সোনালী জাতের মুরগী ও ব্রয়লার মুরগীর খামার গড়ে তুলেছিলাম। কিন্তু ভাগ্যের পরিহাসে করোনাকালীন সময়ে লকডাউন থাকায় সল্পমুল্যে ডিম ও হাসমুরগী বিক্রি করে আমি আর্থিকভাবে নিঃস্ব হয়ে পড়েছিলাম। নিরুপায় হয়ে জীবিকা নির্বাহের তাগিদে বর্তমানে বাঙালী নদীতে খাচা পদ্ধতিতে বিভিন্ন প্রজাতির মাছ মিশ্র চাষ করে জীবিকা নির্বাহ করে আসছি।  প্রধানমন্ত্রীর কাছে আমার আকুল আবেদন আমাকে আর্থিক সহায়তা অথবা সরকারি বেসরকারি ব্যাংক থেকে সুদ মুক্ত ঋণ দিলে আমি আবারো  হাসমুরগীর খামার দিয়ে সাবলম্বী হতে পারবো ইনশাল্লাহ।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর