শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • পলাশবাড়ীতে হেরোইনসহ কারাবারি গ্রেফতার

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৩১ পূর্বাহ্ন

    পলাশবাড়ীতে হেরোইনসহ কারাবারি গ্রেফতার

    গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাহাতাব মিয়া (৩৫) নামের এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব। একই সঙ্গে তার কাছে থাকা ৭৭ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

    শনিবার (২৯ এপ্রিল) দুপুরে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।গ্রেফতারকৃত মাহাতাব মিয়া রাজশাহীর গোদাবাড়ী উপজেলার মইশালবাড়ী আলীপুর গ্রামের মৃত মফিজ উদ্দিনের ছেলে।

    বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার (২৮ এপ্রিল) গোপন সংবাদের ভিত্তিতে ক্যাম্পটির একটি অভিযানিক দল অভিযান পরিচালনা করে। এসময় পলাশবাড়ীর বাঁশকটা এলাকার রংপুর-ঢাকা মহাসড়কে শিশির পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস তল্লাশি করা হয়। এতে সিটে বসে থাকা মাহাতাবের কাছে রক্ষিত সবজির ব্যাগের ভেতর থেকে ৭৭ গ্রাম হেরোইন জব্দ করাসহ তাকে গ্রেফতার করা হয়েছে।

    মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাহাতাব তার মাদক ব্যবসার সাথে জড়িত থাকার স্বীকার করেছে। তার সাথে জড়িত অন্যান্যদের বিরুদ্ধে গোপন অনুসন্ধান চলছে। গ্রেফতারকৃত মাহাতাবকে পলাশবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    পিরোজপুরে মাদকবিরোধী ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:৩১ পূর্বাহ্ন