শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

    গাইবান্ধা প্রতিনিধি

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন

    গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত

    সারাদেশের ন্যায় গাইবান্ধায় সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে এসএসসি ও সমমানের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। প্রথম দিন বাংলা প্রথমপত্র, কারিগরিতে বাংলা দ্বিতীয়পত্র এবং মাদরাসা বোর্ডের অধীনে কোরআন মাজিদ ও তাজভিদ বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়।

    রোববার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। ৩০ মিনিট আগে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার্থীদের প্রবেশের নির্দেশনা দেয়া হয়। পরীক্ষার প্রথম দিন গাইবান্ধার সরকারি উচ্চ বালক বিদ্যালয়, পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শন করেন গাইবান্ধা জেলা প্রশাসক মো. অলিউর রহমান ও পুলিশ সুপার মো. কামাল হোসেন।

    এসময় গাইবান্ধা সদর উপজেলা নির্বাহী অফিসার মো. শরীফুল আলম, এনডিসি জুয়েল মিয়া, সদর থানা অফিসার ইনচার্জ মো. মাসুদুর রহমান মাসুদ, গাইবান্ধা সরকারি উচ্চ বালক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাহানা বানু, জেলা সহকারি সমাজসেবা অফিসার শহিফুল ইসলাম ও পিয়ারাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রোস্তম আলী মন্ডল প্রমুখ উপস্থিত ছিলেন।

    জানা যায়, এবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডের অধীন এসএসসি, মাদরাসা শিক্ষা বোর্ডের অধীন দাখিল এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন এসএসসি ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষায় গাইবান্ধার সরকারি উচ্চ বালক বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ছাড়াও সদর উপজেলাসহ জেলার মোট ৭৩টি কেন্দ্রে ৩৫ হাজারের বেশি পরীক্ষার্থী অংশ নেয়।

    অপরদিকে; পিয়ারাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনে গিয়ে দেখা যায়, পরীক্ষার হলগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থা নাই। কিছুটা অন্ধকার নিমজ্জিত ঘরে পরীক্ষা দিচ্ছে পরীক্ষার্থীরা। দায়িত্বে খামখেয়ালিপনার কারণে খাইরুল ইসলাম নামে আমার বাংলা বিদ্যাপীঠ-এর শিক্ষককে পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দিয়েছেন জেলা প্রশাসক মো. অলিউর রহমান।

    পুলিশ সুপার মো. কামাল হোসেন বলেন, এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। পরীক্ষা শুরু থেকে শেষ পর্যন্ত পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষা কেন্দ্রগুলোতে আইনশৃঙ্খলা রক্ষার্থে ৩শ’ ৭৬জন পুলিশ সদস্য দায়িত্বে রয়েছে।

    এ প্রসঙ্গে জেলা প্রশাসক মো. অলিউর রহমান বলেন, সারাদেশের ন্যায় গাইবান্ধায় এসএসসি ও সমমানের পরীক্ষা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। গাইবান্ধার ৭৩টি কেন্দ্রে মোট ৩৫ হাজার পরীক্ষার্থী অংশগ্রহণ করেন।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ৩০ এপ্রিল, ২০২৩ ০৯:২৯ অপরাহ্ন