শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • সিএমএসডি’র নতুন পরিচালক মোখলেছুর রহমান সরকারের যোগদান

    নিজস্ব প্রতিবেদক

    ৮ নভেম্বর, ২০২১ ০২:৫৫ অপরাহ্ন

    সিএমএসডি’র নতুন পরিচালক মোখলেছুর রহমান সরকারের যোগদান
    মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার

    স্বাস্থ্য অধিদফতরের অধীন সেন্ট্রাল মেডিকেল স্টোরস ডিপো (সিএমএসডি) তথা কেন্দ্রীয় ঔষধাগারের পরিচালক পদে যোগদান করেছেন স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ মোখলেছুর রহমান সরকার। গত রোববার তিনি আনুষ্ঠানিকভাবে ওই পদে যোগ দেন।  এসময় প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। তিনি নতুন এ পদে সুষ্ঠুভাবে দায়িত্ব পালনে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।

    এর আগে গত ২৮ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-১ অধিশাখার উপসচিব মোহাম্মদ আবুল কালাম আজাদের সই করা এক প্রজ্ঞাপনে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোখলেছুর রহমান সরকারকে সিএমএসডি পরিচালক পদে নিয়োগের আদেশের তথ্য জানানো হয়।

    প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব মোখলেছুর রহমান সরকারকে বদলিপূূর্বক স্বাস্থ্য সেবা বিভাগের কেন্দ্রীয় ঔষধাগার (সিএমএসডি) ঢাকার পরিচালক পদে প্রেষণে নিয়োগ করা হলো।  মোখলেছুর রহমান সরকার এর আগে সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালন করেন।

    এর আগে, ২০২০ সালের ২২ মে আবু হেনা মোরশেদ জামানকে সিএমএসডি পরিচালক পদে নিয়োগ দেয় সরকার। অতিরিক্ত সচিব পদমর্যাদার কর্মকর্তা আবু হেনা মোরশেদ জামানকে সচিব পদে পদোন্নতি দিয়ে গত ২৮ অক্টোবর বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগে (আইএমইডি) পদায়ন করা হয়েছে।

     

     




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর

    আট বিভাগেই বৃষ্টির আভাস

    আট বিভাগেই বৃষ্টির আভাস

    ৮ নভেম্বর, ২০২১ ০২:৫৫ অপরাহ্ন