শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ সম্পাদক মাইনুল

    নিজস্ব প্রতিবেদক

    ২৯ ডিসেম্বর, ২০২১ ০৫:২০ অপরাহ্ন

    হেলথ রিপোর্টার্স ফোরামের সভাপতি রাশেদ সম্পাদক মাইনুল
    নবনির্বাচিত সভাপতি রাশেদ রাব্বি (বামে) ও সাধারণ সম্পাদক মাইনুল হাসান সোহেল (ডানে)

    বাংলাদেশ হেলথ রিপোর্টার্স ফোরামের (বিএইচআরএফ) সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার রাশেদ রাব্বি ও দৈনিক ইনকিলাবের সিনিয়র রিপোর্টার মাইনুল হাসান সোহেল।

    গত ২৪ ডিসেম্বর সকালে রাজধানীর পিকিং গার্ডেনে সংগঠনের দ্বি-বার্ষিক সাধারণ সভা শেষে নতুন কমিটি ঘোষণা করা হয়। সভায় স্বাস্থ্য মন্ত্রণালয় ও অধিদপ্তরকে আরও তথ্যবান্ধব হওয়ার আহ্বান জানিয়েছেন বিএইচআরএফ নেতারা।

    নতুন কমিটিতে সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন বৈশাখী টেলিভিশনের লাবনী গুহ রায় ও দৈনিক ভোরের কাগজের সেবিকা দেবনাথ, যুগ্ম-সাধারণ সম্পাদক হয়েছেন বাংলাদেশ টেলিভিশন দিনার সুলতানা, অর্থ সম্পাদক হন দৈনিক ভোরের ডাকের বায়েজিদ মুন্সি, সাংগঠনিক সম্পাদক হন মাছরাঙ্গা টেলিভিশনের মাহমুদ কমল এবং প্রচার ও প্রকাশনা সম্পাদক হয়েছেন বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার তাওছিয়া তাজমিম।

    এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হন ডেইলি টাইমস অব বাংলাদেশের নির্বাহী সম্পাদক তৌফিক মারুফ, দৈনিক প্রথম আলোর বিশেষ প্রতিনিধি শিশির মোড়ল, চ্যানেল আইয়ের বিশেষ প্রতিনিধি জান্নাতুল বাকেয়া কেকা, আজকের পত্রিকার সিটি এডিটর আয়নাল হোসেন, দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার ফরিদ উদ্দিন, বাংলা ট্রিবিউনের বিশেষ প্রতিনিধি জাকিয়া আহমেদ ও ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার হাসান মিসবাহ।




    সাতদিনের সেরা খবর

    বিবিধ - এর আরো খবর