দেশব্যাপী চাঞ্চল্যকর ককটেল বিস্ফোরণের পর গুলি করে রাজবাড়ীর ছাত্রলীগ নেতা সবুজ শেখের ক্লুলেস হত্যা মামলার অন্যতম প্রধান দুই আসামি গ্রেফতার করেছে র্যাব-৮, সিপিসি ২, (ফরিদপুর)
গত ইং২৩/০৪/২০২৩ তারিখ রাত অনুমান ২২.২০ ঘটিকার সময় রাজবাড়ী জেলার সদর থানাধীন উলুকান্দা গ্রামে অজ্ঞাতনামা অস্ত্রধারীর ককটেল বিস্ফোরণ ও গুলিতে ছাত্রলীগ নেতা সবুজ শেখ নিহত হয়। উক্ত ঘটনার দিন ভিকটিম অস্ত্রধারী সন্ত্রাসীদের চলাচলের শব্দ পাইয়া তার বসত ঘরের মেঝেতে বসা অবস্থায় হাটুর উপর ভর করিয়া একটু উচু হইয়া কে কে বলে ডাক দেয়া মাত্রই অজ্ঞাতনামা অস্ত্রধারীরা ককটেল বিষ্ফোরণ ঘটায় এবং ভিকটিমের বসতঘরের জানালা দিয়া হত্যার উদেশ্য এলোপাতাড়ি গুলি বর্ষন করতে থাকে। অজ্ঞাতনামা অস্ত্রধারীদের ছোড়া গুলিতে ভিকটিমের বাম চোখসহ বাম চোখের চারিপাশে এবং কপালে গুলি লাগিয়া গুরুত্বর রক্তাক্ত জখম হয় এবং প্রচুর রক্তপাতের ফলে তার মৃত্যু হয়।
পরবর্তীতে ভিকটিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে একটা হত্যা মামলা দায়ের করে। ঘটনার পরপরই র্যাব -৮ ফরিদপুর ক্যাম্পের গোয়েন্দা দল উক্ত অজ্ঞাতনামা আসামিদের ধরার জন্য গোয়েন্দা কার্যক্রম শুরু করে।পরবর্তীতে পুলিশ দুইজন সন্দেহভাজন আসামী গোলাম মোস্তফা এবং আজিজুল ইসলাম @ যুবরাজকে গ্রেফতার করে।
পুলিশের গ্রেফতার করা উক্ত আসামীদের ১৬৪ এ দেওয়া জবানবন্দীর ভিত্তিতে র্যাব-৮, ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, উক্ত হত্যা মামলার দুইজন অন্যতম প্রধান আসামি রাজবাড়ী জেলার কাসুন্দি গ্রাম এবং মাটিখোলা গ্রামে অবস্থান করছে। উক্ত তথ্যের ভিত্তিতে র্যাব-৮ এর অধিনায়ক লেঃ কর্ণেল মাহমুদুল হাসান, পিবিজিএম, পিএসসি, মহোদয়ের সার্বিক তত্বাবধানে ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কে এম শাইখ আকতার এবং সিনিঃ এএসপি মোঃ নাজমুল হকের নেতৃত্বে ০১ মে ২০২৩ইং তারিখে রাত ০৩:০০ ঘটিকায় রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানার কাছুন্দি গ্রামস্থ আসামি ১। মোঃ হালিম মোল্লা (৩০), পিতা-মোঃ সামু মোল্লা, সাং-কাছুন্দি, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এবং ভোররাত ০৫০০ ঘটিকার সময় মাটিখোলা গ্রামস্থ আসামি ০২। মোঃ বক্কার মোল্লা (৩৫), পিতা- মোঃ মহন মোল্লা, সাং-মাটিখোলা, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী থেকে ছাত্রলীগ নেতা সবুজ শেখের ক্লুলেস হত্যা মামলার অজ্ঞাতনামা দুই সদস্যকে বিশেষ অভিযান পরিচালনায় গ্রেফতার করে।
উক্ত ঘটনার গ্রেফতারকৃত আসামী ০১। মোঃ হালিম মোল্লা (৩০), পিতা-মোঃ সামু মোল্লা, সাং-কাছুন্দি, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ী এবং আসামী ২। মোঃ বক্কার মোল্লা (৩৫), পিতা- মোঃ মহন মোল্লা, সাং-মাটিখোলা, থানা-রাজবাড়ী সদর, জেলা-রাজবাড়ীদ্বয়ের নামে একাধিক মামলা রয়েছে।
পরবর্তীতে উক্ত আসামিদের রাজবাড়ী জেলার রাজবাড়ী সদর থানায় হস্তান্তর করা হয়।