বাংলাদেশ কৃষি ব্যাংক (বিকেবি) নতুন ব্যবস্থাপনা পরিচালক (এমডি) নিয়োগ পেয়েছেন মো. শওকত আলী খান। বুধবার (১০ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে।
মো. শওকত আলী খান রূপালী ব্যাংকের ডিএমডি থেকে পদোন্নতি পেয়ে বিকেবির এমডি হয়েছেন।
মোঃ শওকত আলী খানকে সরকার কতৃক বাংলাদেশ কৃষি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগ প্রদান করায় অভিনন্দন এবং শুভেচ্ছা জানিয়েছেন তার সহকর্মী ও বন্ধুরা।