শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • ডিআরইউ সাঁতারে নারী বিভাগে বিনু এবং পুরুষে চ্যাম্পিয়ন জাফর

    নিজস্ব প্রতিবেদক

    ১৯ মে, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন

    ডিআরইউ সাঁতারে নারী বিভাগে বিনু এবং পুরুষে চ্যাম্পিয়ন জাফর

    ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) আয়োজনে এবং ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ-পিএলসির পৃষ্ঠপোষকতায় “ওয়ালটন স্মার্ট ফ্রিজ-ডিআরইউ ক্রীড়া উৎসব-২০২৩” এর সদস্যদের সাঁতার ইভেন্টে নারী বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশ টেলিভিশনের (বিটিভি) শামসুন্নাহার বিনু। এই বিভাগে রানার আপ হয়েছেন সময় টেলিভিশনের রোজিনা রোজী। তৃতীয় স্থান অর্জন করেন দৈনিক ভোরের কাগজের মরিয়ম মনি (সেঁজুতি)।

    অপরদিকে সাঁতার পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছেন দৈনিক সংগ্রামের জাফর ইকবাল। এই বিভাগে রানার আপ হয়েছেন দৈনিক যুগান্তরের জ্যোতির্ময় মন্ডল। আর তৃতীয় স্থান অধিকার করেন চ্যানেল আইয়ের তারিকুল ইসলাম মাসুম।

    এরআগে, বৃহস্পতিবার রাজধানীর বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম সংলগ্ন আইভি রহমান সুইমিং কমপ্লেক্সে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশন-বিওএ’র উপমহাসচিব ও বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকু। ডিআরইউ’র ক্রীড়া সম্পাদক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ অলিম্পিক এসোসিয়েশনের সদস্য ডক্টর সিরাজ উদ্দিন মো. আলমগীর ও বাংলাদেশ সাঁতার ফেডারেশনের সাধারণ সম্পাদক এম.বি সাইফ।

    এসময় উপস্থিত ছিলেন ডিআরইউ’র নারী বিষয়ক সম্পাদক মরিয়ম মনি (সেঁজুতি), কল্যাণ সম্পাদক মো. তানভীর আহমেদ, সাবেক দপ্তর সম্পাদক জাফর ইকবাল এবং সাবেক ক্রীড়া সম্পাদক শফিকুল ইসলাম শামীম।

     




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ১৯ মে, ২০২৩ ১০:০৬ পূর্বাহ্ন