শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৩ মে, ২০২৩ ০৮:৪৫ পূর্বাহ্ন

    শেখ হাসিনাকে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধায় বিক্ষোভ

    বাংলাদেশ আওয়ামীলীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাজশাহী বিএনপির জনসভা থেকে প্রকাশ্যে হত্যার হুমকির প্রতিবাদে গাইবান্ধা জেলা আওয়ামীলীগের উদ্যোগে সোমবার বিকেলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি দলীয় কার্যালয় থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

    পরে পৌর শহীদ মিনার চত্বরে সমাবেশে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মাহাবুব আরা বেগম গিনি এমপি, গাইবান্ধা জেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আবু বকর সিদ্দিক, সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা মোজাম্মেল হক মন্ডল, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি রেজাউল করিম রেজা, সাধারণ সম্পাদক মৃদুল মোস্তাফিজ ঝন্টু, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শাহ সারোয়ার কবীর, জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক মাহবুব আলম কোর্ট, দপ্তর সম্পাদক সাইফুল আলম সাকা, পৌর মেয়র মো. মতলুবর রহমান, শহর আওয়ামীলীগের সভাপতি ওমর ফারুক রুবেল, সাধারণ সম্পাদক কামাল হোসেন, জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক দীপক কুমার পাল প্রমুখ।




    সারাদেশ - এর আরো খবর