শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • শেখ রাসেল অনুর্ধ্ব ১৫ ফুটবল শুরু হচ্ছে মঙ্গলবার

    খেলাধুলা ডেস্ক

    ৮ নভেম্বর, ২০২১ ০৩:৪২ অপরাহ্ন

    শেখ রাসেল অনুর্ধ্ব ১৫ ফুটবল শুরু হচ্ছে মঙ্গলবার

    বাসস: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর নামে শেখ রাসেল স্পোর্টস একাডেমির আয়োজনে দেশের বিভিন্ন জেলার ৮টি দলের অংশগ্রহনে আগামীকাল মঙ্গলবার শুরু হচ্ছে ‘শেখ রাসেল স্মৃতি অনূর্ধ্ব-১৫ ফুটবল টুর্নামেন্ট’। নক আউট পদ্ধতিতে  প্রতিযোগিতায় অংশ নেওয়া দলগুলো হলো- শেখ রাসেল স্পোর্টস একাডেমি, ফেনী স্পোর্টস একাডেমি, নারায়ণগঞ্জ ডিএসএস ফুটবল ক্লাব একাডেমি, গোপালগঞ্জ ফুটবল ক্লাব অ্যান্ড একাডেমি, পুরাতন ভাড়ালিয়া ফুটবল একাডেমি, শেখ মনি ক্রীড়া চক্র, নসরুল হামিদ স্পোর্টস একাডেমি ও এফসি ব্রাহ্মণবাড়িয়া। 


    টুর্নামেন্টের ফাইনাল  আগামী ১৩ নভেম্বর  বিকেল ৪.০০ টায় পল্টন ময়দানে অনুষ্ঠিত হবে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চ্যাম্পিয়ণ ও রানার্সআপ দলের হাতে ট্রফি তুলে দেবেন মুজিবর রহমান চৌধুরি(নিক্সন) এমপি (ফরিদপুর -০৪)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হারুনুর রশীদ। পুরষ্কার বিতরণে সভাপতিত্ব করবেন  শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সভাপতি আহমেদ আসিফুল হাসান।


    টুর্নামেন্ট উপলক্ষ্যে আজ  রাজধানীর মিনিষ্টার্স এপার্টমেন্টে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান একাডেমির সভাপতি আহমেদ আসিফুল হাসান। এ সময় একাডেমীর সিনিয়র সহ- সভাপতি কামরুন্নেসা আশরাফ দিনা, শেখ রাসেল স্পোর্টস একাডেমির প্রতিষ্ঠাতা শাহজাহান কবির, সহসভাপতি হাবিব শেখ ও সাধারন সম্পাদক শামীম কবিরসহ অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


    আহমেদ আসিফুল হাসান বলেন, ‘এ বছর আমরা ফুটবল টুর্নামেন্টের আয়োজন করছি। আগামী বছর থেকে ১৮ অক্টোবর  শেখ রাসেল জাতীয়  দিবস উপলক্ষ্যে কেবল ফুটবল নয়, একটি ক্রীড়া উৎসব করতে চাই আমরা।’ তিনি আরও বলেন, ‘ফুটবলের পাশাপাশি আমরা অন্য ডিসিপ্লিনেও খেলতে চাই। সে লক্ষ্যে কাবাডি, ব্যাডমিন্টন, বক্সিং, হ্যান্ডবলসহ বেশ কিছু ডিসিপ্লিনের ফেডারেশনের কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে। আমরা ওই সব ডিসিপ্লিনেও খেলবো।’




    সাতদিনের সেরা খবর

    খেলাধুলা - এর আরো খবর

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    বাফুফের নতুন সভাপতি তাবিথ আউয়াল

    ৮ নভেম্বর, ২০২১ ০৩:৪২ অপরাহ্ন