শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • গাইবান্ধায় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৬ মে, ২০২৩ ০৮:৪৫ পূর্বাহ্ন

    গাইবান্ধায় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উদযাপন

    জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৪তম জন্মজয়ন্তী বৃহস্পতিবার গাইবান্ধা সদর উপজেলার বাদিয়াখালিতে উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে রচনা প্রতিযোগিতা, আলোচনা, দোয়া মাহফিল, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্থানীয় রহিমা খাতুন সিদ্দিকা মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় এই অনুষ্ঠানের আয়োজন করে। প্রতিযোগিতার বিষয় ছিল-‘মানব দরদী নজরুল’।

    বিদ্যালয়ের মুকুল হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. শরিফুল হক সিদ্দিকী (মুকুল মিয়া) এবং বিশেষ অতিথি ছিলেন বাদিয়াখালির নজরুল চর্চাকেন্দ্রের নির্বাহী পরিচালক মোছা. ফেরদৌসী জাহান সিদ্দিকা, শিক্ষানুরাগী মোছা. তাজকিয়া বেগম সিদ্দিকা ও নজরুল চর্চাকেন্দ্রের উপদেষ্টা আফরুজা বেগম লুপু।

    অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুল ইসলাম। অনুষ্ঠানে এলাকার সুধীজনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। রচনা প্রতিযোগিতায় ছাবিয়া আকতার রিপ্তি, আফরিন বারি বৃষ্টি, রনিফা আক্তারকে পুরস্কৃত করা হয়। শেষে শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর