শিরোনাম
  • সাম্প্রদায়িক সৌহার্দ্য বিনষ্ট করতে প্রতিক্রিয়াশীল গোষ্ঠী চক্রান্ত চালাচ্ছে : ধর্ম উপদেষ্টা ন্যূনতম সংস্কার করে দ্রুত নির্বাচন দেওয়া উচিত : ডা. শফিকুর রহমান ইসকন নিষিদ্ধের বিষয়ে সরকারে কোনো আলাপ হয়নি : রিজওয়ানা সোহরাওয়ার্দী উদ্যান ঘেঁষে শাহবাগ থানার নতুন ভবন নির্মাণের সিদ্ধান্ত নিয়েছে সরকার একনেকে ৫ হাজার ৯১৫.৯৯ কোটি টাকা ব্যয় সাপেক্ষ ৫টি প্রকল্পের অনুমোদন কোন পত্রিকা বন্ধে চাপ প্রয়োগ সহ্য করা হবে না : নাহিদ ইসলাম আওয়ামী লীগ আর গণতন্ত্র একসঙ্গে যায় না : তারেক রহমান বাংলাদেশ ব্যাপক শ্রম সংস্কারে প্রতিশ্রুতিবদ্ধ : ড. ইউনূস কুয়াকাটা সমুদ্র সৈকতে পরিচ্ছন্নতা অভিযান, ৩২৩ কেজি বর্জ্য অপসারণ রাজবাড়ীতে গড়াই নদীর খেয়াঘাটের ইজারাদারকে তাড়িয়ে দেওয়ার অভিযোগ
  • উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

    মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শনিবার

    নিজস্ব প্রতিবেদক

    ৩১ ডিসেম্বর, ২০২১ ১১:০৮ অপরাহ্ন

    মাসব্যাপী আন্তর্জাতিক বাণিজ্য মেলা শুরু শনিবার
    বাণিজ্যমন্ত্রী

    বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি, এমপি বলেছেন, অবশেষে অনেক প্রতিকুল পরিস্থিতি অতিক্রম করে ১ জানুয়ারি মাসব্যাপী “২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২” শুরু  হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি সকাল ১০ টায়  বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার, পূর্বাচল এ বাণিজ্যমেলার উদ্বোধন করবেন। আমন্ত্রীত অতিথিবৃন্দ পূর্বাচলে এক্সিবিশন সেন্টারে উপস্থিত থাকবেন। নতুন এক্সিবিশন সেন্টারে প্রথম বারের মতো এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

    বাণিজ্যমন্ত্রী বলেন, এবারের বাণিজ্য মেলায় ১১টি দেশের ২২৭ টি প্রতিষ্ঠান অংশ গ্রহণ করছে। এ বাণিজ্যমেলার পাশাপাশি বছরব্যাপী বিভিন্ন ধরনের মেলা ও প্রদর্শণীসহ বিভিন্ন অনুষ্ঠান এখানে অনুষ্ঠিত হবে। এর মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা বাস্তবায়িত হলো এবং দেশের বাণিজ্য সেক্টর খুজে পেলো স্থায়ী ঠিকানা।

    বাণিজ্যমন্ত্রী শুক্রবার (৩১ ডিসেম্বর,২০২১) বাণিজ্য মন্ত্রণালয় এবং রপ্তানী উন্নয়ন ব্যুরো আয়োজিত “২৬তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০২২” আয়োজন উপলক্ষে  বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশীপ এক্সিবিশন সেন্টার এরহ ল রুমে এক প্রেস ব্রিফিং এ এসব কথা বলেন।

    বাণিজ্যমন্ত্রী বলেন, বাণিজ্য মেলায় যাতায়তের সুবিধার জন্য রাস্তা চলাচলের উপযোগী করা হয়েছে। বিআরটিসি’র ৩০টি বাস কুড়িল বিশ্বরোড থেকে এক্সিবিশন সেন্টার পর্যন্ত মেলা চলাকালীন বিশেষ ব্যবস্থায় যাতায়াত করবে, ভাড়া নির্ধারণ করা হয়েছে ৩০ টাকা। ঢাকার বিভিন্ন স্থান থেকে বিআরটিসির নির্ধারিত রুটে বাসও চলবে। গতবছরের মতো মেলায় প্রবেশ মূল্য নির্ধারণ করা হয়েছে প্রাপ্ত বয়স্কদের জন্য ৪০ টাকা, অপ্রাপ্ত বয়স্কদের জন্য ২০ টাকা এবং বীরমুক্তিযোদ্ধা ও প্রতিবন্ধীদের জন্য ফ্রি। এক্সিবিশন সেন্টারের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে ২২০টি সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।

    উল্লেখ্য, মেলা ০১-৩১ জানুয়ারি পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত চলাচল করবে। ছুটির দিন রাত ১০ টা পর্যন্ত মেলা চলবে। এবারের বাণিজ্য মেলায় বিভিন্ন কেটাগরির ২৩টি প্যাভিলিয়ন, ২৭টি মিনি প্যাভিলিয়ন, ১৬২টি স্টল এবং ১৫ টি খাবার দোকান বরাদ্দ দেয়া হয়েছে। বরাবরের মতো এবারও মেলায় বঙ্গবন্ধু প্যাভিলিয়ন নির্মাণ করা হয়েছে। মুজিব বর্ষ, মহান স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনারবাংলা বিনির্মাণের বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। অত্যাধুনিক সুযোগ-সুবিধা সহ শীততাপ নিয়ন্ত্রিত এক্সিবিশন সেন্টারের ১,৫৫,০০০ বর্গফুট আয়তনের ২টি হলে সকল স্টল বরাদ্দ দেয়া হয়েছে। কোভিড-১৯ বিবেচনায় নিয়ে মেলা চলাকালীন স্বাস্থ্যবিধি যথাযথভাবে অনুসরণ করা হবে।

    প্রেস ব্রিফিংএ বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভিসি এ এইচ এম আহসান, বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব(রপ্তানি) মো. হাফিজুর রহমানসহ বাণিজ্য মন্ত্রণালয় ও রপ্তানি উন্নয়ন ব্যুরোর সিনিয়র কর্মকর্তাগণ এসময় উপস্থিত ছিলেন।




    সাতদিনের সেরা খবর

    জাতীয় - এর আরো খবর