শিরোনাম
  • ফের যে আসন থেকে নির্বাচনের সম্ভাবনা রয়েছে খালেদা জিয়ার আন্তর্জাতিক ফুটবলে যে সমস্যার মুখোমুখি হতে যাচ্ছে ইসরায়েল কে এই নতুন মেসি-ইয়ামাল? ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে গিয়ে যা বললেন ড. মুহাম্মদ ইউনুস সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে যে নতুন নির্দেশনা দিলেন প্রধান উপদেষ্টা আলুর দাম নিয়ে যে দুঃসংবাদ শোনালেন বাণিজ্য উপদেষ্টা হাইকোর্টের রায়ের স্থগিতাদেশ নিয়ে যা জানালেন আইনজীবী শিশির মনির নির্বাচন নিয়ে নতুন যে বিবৃতি দিয়েছে অন্তর্বর্তী সরকার সরকার নির্বাচন নিয়ে চাপ দিলে পদত্যাগ করবো: সিইসি শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা: প্রধান উপদেষ্টার প্রেস উইং
  • রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কোচাশহর শাখায় রহস্যজনক ডাকাতি, টাকা লুট

    গাইবান্ধা প্রতিনিধি

    ২৯ মে, ২০২৩ ০৯:২০ পূর্বাহ্ন

    রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক কোচাশহর শাখায় রহস্যজনক ডাকাতি, টাকা লুট

    গাইবান্ধার গোবিন্দগঞ্জের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের কোচাশহর শাখায় রহস্যজনক ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতরা নৈশ প্রহরী জুয়েল মিয়াকে বেঁধে রেখে প্রায় ১৪ লক্ষাধিক টাকা নিয়ে যায়।

    শনিবার (২৭ মে)  দিবাগত রাতে গোবিন্দগঞ্জ-মহিমাগঞ্জ সড়কে কোচাশহর বাজারে এই ঘটনাঘটে।

    ব্যাংক ম্যানেজার জেসমিন আকতার বলেন, বেশ কয়েকজন ডাকাত সুকৌশলে  ব্যাংকের গেটের তালা খুলে ভিতরে প্রবেশ করে। এরপর ঘুমে থাকা নৈশ প্রহরী জুয়েল মিয়াকে বেঁধে ভোল্টের তালা খুলে সেখানে থাকা প্রায় ১৪ লক্ষ টাকা লুট করে নিয়ে যায়।প্রতিদিনের মত ভোল্ট বন্ধ করে বাড়ী যাই। সকালে ব্যাংকে এসে নৈশ প্রহরীর কাছ থেকে  ঘটনা শুনে  থানা পুলিশে খবর দেই।

    গাইবান্ধার সিনিয়র পুলিশ সুপার উদয় কুমার সাহা, গোবিন্দঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল লতিফ প্রধান ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ আরিফ হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন

    গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ  ইজার উদ্দীন জানান, ব্যাংকের সকল তালা স্বাভাবিক ভাবেই খুলে ব্যাংকে প্রবেশ এবং ভোল্ট থেকে টাকা নেওয়া হয়েছে। কোথাও তালা ভাঙ্গার আলামত পাওয়া যায়নি। এজন্য বিষয়টি রহস্যজনক। তদন্ত চলছে।




    সাতদিনের সেরা খবর

    সারাদেশ - এর আরো খবর

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    যে কারণে ৭ দিন বন্ধ সোনাহাট স্থলবন্দর!

    ২৯ মে, ২০২৩ ০৯:২০ পূর্বাহ্ন